- - -

বিমান দুর্ঘটনায় নিহত অজিতের স্ত্রীকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করার দাবি

বিমান দুর্ঘটনায় নিহত অজিতের স্ত্রীকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করার দাবি

 

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ওই পদে অজিত- জায়া সুনেত্রাকে আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে এনসিপিতে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) এনসিপি নেতা তথা মন্ত্রী নরহরি জিরওয়ালের দাবি, রাজ্যসভার সাংসদ সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করলেই প্রয়াত এনসিপি নেতার প্রতি উপযুক্ত শ্রদ্ধা জানানো হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, এই সিদ্ধান্ত পাওয়ার পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারের ক্ষেত্রে ও সহায়ক হবে। সুনেত্রাকে উপমুখমন্ত্রী করার আগে এখনই তাঁকে মন্ত্রী সভার সদস্য করার দাবি তুলে নরহরি জানাচ্ছেন, এবিষয়ে তিনি দলের অভিজ্ঞ নেতৃত্বকে আলোচনা করার ও উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানাবেন। কাকাও ভাইপোর দূরত্বে এনসিপিতে বিভাজন হয়েছিল। এনসিপির প্রতীক পেয়েছিল অজিত শিবিরই। কাকা শরদের দলের নাম হয়েছিল এনসিপি (শরদ চন্দ্র পাওয়ার)। গুন্জন উঠেছে, বিজেপির হাত ছাড়িয়ে অজিত বেরিয়ে এসে তাঁর কাকার সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন। ২ এনসিপি এক হওয়ার কথাও শোনা গিয়েছিল। অজিতের অবর্তমানে ২ শিবির আদৌ  একত্রিত হবে কি না, সে প্রসঙ্গে নরহরির দাবি, ইতিমধ্যেই দুরত্ব কমতে শুরু করেছে। বোঝাই যাচ্ছে আলাদা থেকে কোনও লাভ নেই। তাঁর দাবি, ফের ঐক্যবদ্ধ হওয়া শুধু মাত্র সময়ের অপেক্ষা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa