- - -

শ্রীভূমিতে নদীতে ডুবে কিশোরী মৃত্যু 

Print News

শ্রীভূমিতে নদীতে ডুবে কিশোরী মৃত্যু

 

আসামরাজ্যের শ্রীভূমি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সরস্বতী পুজোর অন্জলি নেওয়ার প্রস্তুতিতে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাটে। গদাধর কুর্মির মেয়ে মনীষা কুর্মি শুক্রবার (২৩ জানুয়ারি ) সরস্বতী পুজোর ফুল তুলে বাড়িতে রেখে সিংলা নদীতে স্নান করতে যায়। সেখানেই নদীতে তলিয়ে যায় কিশোরীটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কেল অফিসার সৌভিক দত্ত এবং এসডিআরএফ বাহিনীর জওয়ানরা। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মনীষার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, মৃত মনীষা কুর্মি নবম শ্রেণীর ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় চান্নিঘাট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa