- - -

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Print News

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন দুই যুবক।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা যান। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন। তার এখনো জ্ঞান ফেরেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa