- - -

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহতদের সিলেট প্রেরণ

Print News

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহতদের সিলেট প্রেরণ

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় মুসাব্বির মিয়া (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মুসাব্বির মিয়া মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাইয়ের পুত্র।
আহত মুসাব্বির মিয়ার অভিযোগ করে বলেন, গ্রামের পূর্ববর্তী সংঘর্ষের ঘটনায় জামিনে মুক্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় ইদ্রিস মিয়া, জসিম মিয়া,
আপন মিয়া, আদর মিয়া, অনু মিয়া, সত্তার মিয়া, মুহিত মিয়া, ফয়জুল আমীন, মকবুল মিয়াসহ আরও কয়েকজন অংশ নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষিজমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একটি জমি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। এর ধারাবাহিকতায় বিকালে উভয় পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জেরে মুসাব্বির মিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই একেএম মঞ্জুরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে এসআই একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, পূর্বের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মামলা চলমান রয়েছে এবং অনেক মামলার আসামী জামিনে আছেন। মুসাব্বির নামের এক যুবককে একা পেয়ে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa