- - -

রাজস্থানে পথচারীদের ভিড়ে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন মত্ত চালক,  চাপা দিলেন ১৫ জনকে, মৃত ১ জন

Print News

রাজস্থানে পথচারীদের ভিড়ে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন মত্ত চালক,  চাপা দিলেন ১৫ জনকে, মৃত ১ জন

 

ভারতের রাজস্থানের জয়পুরে পথচারীদের ভিড়ে গাড়ি চালিয়ে দিলেন মত্ত চালক। তার জেরে ১৫ জন চাপা পড়লেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হয়েছেন ১৪ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ঘটনাটি শুক্রবার (৯ জানুয়ারি ) রাতে সংগঠিত হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর সেটি ফুটপাতে উঠে গিয়ে একের পর এক পথচারীকে চাপা দিতে দিতে এগিয়ে যায়। তারপর রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মেরে সেটিকে ৩০ মিটার হিঁচড়ে নিয়ে যায়। রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারপর সেই গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় হুলস্থল পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে ও। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রমেশ বৈরওয়া নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেয়েছে, গাড়িতে ৪ জন ছিলেন। প্রত্যেকেই ছিলেন মত্ত অবস্থায়। এই ঘটনার পরই ৩ জন পালিয়ে যান। তবে স্থানীয়রা ১ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি ৩ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa