- - -

নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে একশত তেতাল্লিশ বস্তা জিরাসহ গ্রেফতার এক।

Print News

নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে একশত তেতাল্লিশ বস্তা জিরাসহ গ্রেফতার এক

 

নরসিংদীতে ৩০ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকা সময় বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ সংগীয় এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ এনায়েত করিম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানা এলাকায় দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড হতে অনুমান ৫০০ গজ দক্ষিণ,পশ্চিম দিকে ঢাকা,সিলেট মহাসড়সকে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা সহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বেলাব থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩) পিতাঃ মোঃ আলম মিয়া, মাতাঃ রিনা বেগম, সাং কামদিয়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্দা।জব্দকৃত আলামতঃ (ক) সোনালী,লাল মিশ্র রং এর প্লাস্টিকের তৈরী ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা, (খ) একটি হলুদ,নীল রং এর ০৭ টন বিশিষ্ট ট্রাক, (গ) প্লাস্টিক এর তৈরী ১০৫ (একশত পাঁচ) বস্তা ধান, (ঘ) ৫০ (পঞ্চাশ) টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ।
গৃহীত ব্যবস্থাঃ এ সংক্রান্ত অপরাধে বেলাব থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলার নং ২৬ তাং ৩১/১২/২০২৫ ইং।বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ বলেন,বেলাবো থানা পুলিশ মাদক,কিশোরগঞ্জ সহ বিভিন্ন অপরাধে বিরুদ্ধে কঠুর নজরদারিতে আছেন, বর্তমানে আইনশৃঙ্খলা অতীতের চেয়ে ভালো আছে, যে কোন ব্যক্তি অপরাধ মূলক কর্মকান্ড করে পার পাবে না ইনশাল্লাহ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa