
কাছাড় পুলিশে জালে ২টি পিস্তল সহ ২ যুবক আটক
২টি পিস্তল সহ ২ যুবককে আটক করল আসামের কাছাড় পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) রাতে ধলাখাল বিএওপির সামনে চেকিং চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আসা একটি ব্রেজা গাড়ি (এএসও ১ ইটি ২৩৯৮) আটক করা হয়। গাড়িটি তল্লাশি চালিয়ে একটি •৩২ পিস্তল ও ম্যাগাজিন এবং ৭•৬৫ এমএম পিস্তল ও ম্যাগাজিন সহ ৭•৬৫ এমএম এর ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মারগাইহ জুয়োল মার (২৬) তার বাড়ি মিজোরামের জুয়াগটুই, ত্লাংনুয়াম এলাকায়। অন্যজন হল ইম্ফল ইস্ট এর লামাভুটাংখালের বাসিন্দা লালখুমলিয়েন মার (৩৮)। পুলিশ সূত্রে প্রকাশ, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলি লক্ষ্মীপুর থানার অধীন মারকুলিয়েন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
![]()









