- - -

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় খেলতে গিয়ে ঝলসে ২ শিশুর মৃত্যু 

Print News

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় খেলতে গিয়ে ঝলসে ২ শিশুর মৃত্যু

 

খড়ের গাদায় আগুনে ঝলসে মৃত্যু হল ২ আদিবাসী শিশুর। এ ঘটনায় আতংকের সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুর থানার কদমডি গ্রামে। মৃত ২ শিশুর নাম সালেমান হেমব্রম (৪) ও আকাশ বেহরা (৩)। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বলরামপুর থানা পুলিশ। কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে প্রকাশ, বাড়িতে মজুত করা খড়ের গাদার পাশে খেলা করছিল ওই ২ শিশু। দ্রুত ওই শিশু ২টিকে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা পরে চিকিৎসকরা ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। শনিবার (১৩ ডিসেম্বর ) মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa