- - -

আসামে মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, ২ যুবক নিহত 

Print News

আসামে মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, ২ যুবক নিহত

 

আসামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। আহত আরও ৪ জন। শিলাপাথরের দিপায় শনিবার (১৩ ডিসেম্বর ) মাঝরাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়। নিহত ২ জন হলেন অচিন পেগু ও সুনীল দলে। স্থানীয় সূত্রে প্রকাশ, গভীর রাতে একটি তীব্র গতির চার চাকার গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আরও ৪ জন যুবক গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন ২টি জব্দ করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa