- - -

ঢাকা আট আসনের প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাট পৌর বিএনপির বিক্ষোভ মিছিল।

Print News

ঢাকা আট আসনের প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাট পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবেদন
পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে এমন ন্যাক্কারজনক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। পরিকল্পিতভাবে বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাবেশে আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুবদলের সদস্য সচিব সজিব কবির, ছাত্রদলের রিজভী আহমেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু, ইমরান খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa