- - -

আসামের গুদাম থেকে ৫ কোটি ২০ লক্ষ টাকা চাল উধাও !

Print News

আসামের গুদাম থেকে ৫ কোটি ২০ লক্ষ টাকা চাল উধাও

 

আসামের খাদ্য বন্টন ব্যবস্থার কেলেঙ্কারি সামনে এসেছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া ( এফসিআই) এর পরিচালিত একটি গুদাম থেকে প্রায় ৫ কোটি ২০ লক্ষ টাকার চাল উধাও হওয়ার ঘটনায ব্যাপক সমালোচনার ঝড় বইছে। আসামের ধেমাজির গুদামে অভ্যন্তরীণ মজুত যাচাইয়ের সময় প্রায় ২৬, ৮০০ বস্তা চাল উধাও থাকার তথ্য পাওয়া যায়। এই ঘটনার পর এফসিআই এর লখিমপুর কার্যালয় গুদাম নিয়ন্ত্রক রাকেশ দাস সহ ৫ জন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে। এজিএম নিরন্জন জাংগ্রির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এখন নিখোঁজ চালের হদিস পেতে কাজ শুরু করেছে। উধাও এই চালগুলি আসামের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) ও মিড ডে মিল প্রকল্পে বন্টনের জন্য বরাদ্দ ছিল, যা দরিদ্র পরিবার ও স্কুল পড়ুয়া শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপুল ক্ষোভের ঘটনায় স্থানীয় মানুষ, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa