- - -

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Print News

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

 

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক তারিক রিফাত (৫০)। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারিক রিফাত সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। পরিবারের অভিযোগ—হৃদ্‌রোগের রোগী হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু পুলিশ তা নিশ্চিত না করে পুনরায় গ্রেফতার করায় তার মৃত্যু হয়েছে।

স্বজনদের দাবি, ১৭ নভেম্বর জামিনে মুক্তির পর তাকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা হয়। অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হলেও শনিবার বিকেলে আবার থানায় আনা হয় এবং রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে কারাগারে ফিরেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন—হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, তারিক রিফাতের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হত্যা চেষ্টা মামলাসহ একাধিক অভিযোগ ছিল, যার দুটিতে তিনি এজাহারভুক্ত আসামি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa