- - -

লন্ডন সফরে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

Print News

লন্ডন সফরে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন যুক্তরাজ্যের লন্ডন সফরে যাচ্ছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় সফরের জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন মেয়র।

শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েইজের বিমানে ঢাকা থেকে দোহা এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন মেয়র। ২১ নভেম্বর ঢাকায় ফেরার কথা মেয়রের। বিমানবন্দরে মেয়রকে বিদায় জানান চসিকের সচিব মো. আশারাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানাসহ বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ এবং জিয়াউর রহমান জিয়া প্রমুখ ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa