
আশাশুনি উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ গফফারের ইন্তেকাল
আশাশুনি উপজেলা ইমাম সমিতির সভাপতি,সোদকনা বাবরি জামে মসজিদের ইমাম ও আশাশুনি উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম,চাঁদখালী নিবাসী হাফেজ মাওলানা আব্দুল গফফার(৫৪) আজ ৬:৩০ মিনিটে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতের শোক বার্তা:মরহুমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা,মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান,মাওঃ আঃ বারী,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস প্রমুখ।
![]()









