- - -

ঘোড়াঘাটে হিজড়া জনগোষ্ঠী থাকলেও ভোটার তালিকায় শূন্য 0

Print News

ঘোড়াঘাটে হিজড়া জনগোষ্ঠী থাকলেও ভোটার তালিকায় শূন্য০

 

দিনাজপুর ঘোড়াঘাটে ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকলেও তালিকায় হিজড়াদের সংখ্যা শূন্য। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হলেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে তা শূন্য দেখানো হয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার সিংড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের বিরাহীপুরে আবাসন প্রকল্পের ছয়টি ঘরে অন্তত ৭-৮ জন পুরুষ হিজড়ার বসবাস। তাদের মধ্যে সাতজনের পুরুষ ভোটার তালিকায় নামও আছে। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য অনেক আগেই যে ভোটার তালিকায় পরিবর্তন আনা হয়েছে তা তারা নিজেরাও জানেন না।
ওই এলাকার হিজড়াদের গুরু মা আমজাদ হিজড়া ওরফে আলো হিজড়া জানান, এই উপজেলা ২৫ থেকে ২৬ জন হিজড়া আছে। এর মধ্যে তার নিয়ন্ত্রণে আছে ৭-৮ জন হিজড়া। তারা সকালে ভোটার। ভোটার তালিকায় নারী ও পুরুষের মতো যে একটা হিজড়াদেরও তালিকা আছে যে খবরটা তারা জানেন না। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হিজড়াদের কাছে খবরটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত
আমরা হিজড়ারা কী করে জানব, কী করে পরিবর্তন করব? আমরা চাই হিজড়াদের তালিকায় আমাদের দেয়া হোক আর সে ক্ষেত্রে পরিবর্তন করার জন্য যেন তাদের সহায়তা করা হয়।
উপজেলা সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, তার ইউনিয়নের হিজড়া পল্লীতে ছয়জন হিজড়া বসবাস করছেন। তারা সবাই ভোটার এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন। হালনাগাদ করার সময় কেন তাদের হিজড়াদের তালিকায় আন্তর্ভুক্ত করা হয়নি এই বিষয়ে তিনি অস্পষ্ট।
অতিরিক্ত দায়িত্বে থাকা ঘোড়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, তারা যদি হিজড়ার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন অথবা আমাদের সহযোগিতা চাই তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে যথাযথ নিয়ম মেনে প্রত্যয়ন দেয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন বলেন, ঘোড়াঘাট উপজেলাতে হিজড়া হিসেবে কোনো ভোটার তালিকায় ভুক্ত নাই। যদি কেউ হিজড়া হিসেবে ভোটার হতে আগ্রহী হয়ে আমাদের কাছে আসে, আমরা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে ভোটার করে নেব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa