
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
সাহারুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা জেলা প্রতিনিধ
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু, সহ-সভাপতি কোরবান আলী (ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম),সোহেল, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ, সাধারণ সদস্য মোশাররফ হোসেন, মোর্শেদ মানিক, সিকান্দার আলী কাবুল, দয়ারাম রায়, মতিয়ার রহমান, বেলাল হোসেন জয়, নাজমুল ইসলাম মিলন, মাহিদুল ইসলাম রিপন, চন্দন কুমার মিত্র, সাফায়েত হোসেন সজিব, মোখলেছুর রহমান সওদাগর, রমেন বসাক, পরিমল চন্দ্র দাস, আসান কবীর, সুবীর চক্রবর্তী ছোটন, সেকেন্দার আলী প্রমূখ।
সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সংগঠনের মামলা মোকদ্দমাসহ ষড়যন্ত্র মোকাবিলায় করণীয় সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত, সংগঠনের সদস্য অন্তর্ভ, ক্তিকরণ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত, গঠনতন্ত্র সংশোধন ও নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধিসহ বিবিধ আলোচনায় সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য জায়গা নির্ধারণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ মরহুম সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
![]()









