- - -

রাঙ্গুনিয়ায় সাতঘরিয়া পাড়া শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Print News

রাঙ্গুনিয়ায় সাতঘরিয়া পাড়া শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় থেরবাদী বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও জাতীয় উৎসব “দানোত্তম, দানরাজ, দানোশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব” রবিবার (২ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর সাতঘরিয়া পাড়ার শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত দানোৎসবকে ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ভক্ত-অনুরাগীদের ঢল। শুভ্র পোশাকে সজ্জিত নারী-পুরুষ, দায়ক-দায়িকা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার এলাকা।

দিনব্যাপী উৎসবের মধ্যে ছিল ভোর ০৬টায় প্রভাত ফেরী, ০৭টায় জাতীয় ও ধর্মীয় পতকা উত্তোলন। সকালে অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান
মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রার্থনা, ধর্মদেশনা, ধর্মালোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও ফানুস উত্তোলন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন কাউখালীর পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞাননন্দ মহাস্থবির।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাস্থবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।
উপস্থিত ছিলেন
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, এবং যুবনেতা এবিএম সাইফুদ্দিন, খোরশেদ আলম, ছাত্রনেতা রেজাউল করিম, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, জসিম উদ্দিন লিটন, শহিদুল ইসলাম ও ফরিদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা পাট্টালীকুল সার্বজনীন শ্মশান বিহারের অধ্যক্ষ ড. প্রিয়ানন্দ মহাস্থবির,

কদমতলী ধর্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপংকর মহাস্থবির।

বক্তারা বলেন, কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ সম্প্রদায়ের আত্মশুদ্ধি, ত্যাগ ও দানের প্রতীক। এটি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও মৈত্রীর চর্চার এক অনন্য দৃষ্টান্ত।
পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গল আচরণ করেন ভদন্ত প্রজ্ঞাসেন ভিক্ষু,

সংগীত পরিবেশন করেন অংকিতা বড়ুয়া ও নবনিতা বড়ুয়া।
ধর্মালোচনায় অংশ নেন ভদন্ত উত্তমানন্দ স্থবির, ভদন্ত ধর্মমিত্র স্থবির, ভদন্ত সত্যানন্দ স্থবির ও ভদন্ত অতুলানন্দ স্থবির। আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির সহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ক্লিংটন বড়ুয়া, অভি বড়ুয়া, হৃদয় বড়ুয়া
সহযোগিতায় ছিলেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া। তাঁদের নেতৃত্বে স্থানীয় দায়ক-দায়িকা ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন।

সন্ধ্যায় “বুদ্ধ বাণী” পাঠ ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।
বুদ্ধের বাণী — “সবকিছুর জন্য মনই আসল; আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর”— উচ্চারণের মধ্য দিয়ে উপস্থিত সবাই শান্তি ও মঙ্গলের বার্তা ভাগাভাগি করেন।

বিহারাধ্যক্ষ ও শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ জানান, প্রতিবছর এই দানোৎসব স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ জনগণের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

বার্তা প্রেরণ:
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
📞 ০১৮৭১১৬০১৯০

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa