- - -

চার কলেজে পাস করেনি কেউ এবার!

Print News

চার কলেজে পাস করেনি কেউ এবার!

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই এবার পাস করেননি। ১৬ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্যে নিশ্চিত হওয়া যায়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, নগরীর চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দু’জনের কেউ পাস করেনি। মেরিট বাংলাদেশ কলেজ থেকে শুধুমাত্র একজন পরীক্ষা দিয়েছে। তিনি অকৃতকার্য হয়েছে। এ দুটি কলেজ চট্টগ্রামে শিক্ষাবিদ খ্যাত ড. লায়ন সানাউল্লাহ এর মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন।

এছাড়াও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়েছে। সেও অকৃতকার্য হয়েছে। এ ছাড়া নগরের পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেননি।

ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এই বোর্ডে পাসের হারের মতো জিপিএ-৫ নেমেছে প্রায় অর্ধেকে। গত বছর ১০ হাজার ২৬৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এ বছর পেয়েছেন মাত্র ৬ হাজার ৯৭ জন।

এদিকে সচেতন নাগরিক সমাজ ও শিক্ষা বিশ্লেষকগণ এসব কলেজগুলো বিষয়ে বোর্ডকে নতুন করে ভাবতে হবে বলে জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa