- - -

কোটালীপাড়ায় মাদকসেবী রিফাত ও নাদিম আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড।

Print News

কোটালীপাড়ায় মাদকসেবী রিফাত ও নাদিম আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মাদকসেবনকারীকে আটক করে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (৭ই অক্টোবর )মঙ্গলবার দুপুরে উপজেলার টুটাপাড়া গ্রামে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রিফাত জামান হাওলাদার (২৮) ও নাদিম মাহমুদ (১৯) নামে দুই মাদকসেবীকে ১ পিস করে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত রিফাত জামান হাওলাদার উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে ও নাদিম মাহমুদ কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে দুইশত টাকা করে জরিমানা এবং তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তারা মাদক বিক্রি করত। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ জানান, কোটালীপাড়া উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। মাদকদ্রব্য যুব সমাজসহ সকলের ব্যাপক ক্ষতি করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa