
চট্টগ্রাম বন্দরে দাস ব্যবসা, সে এক আদিযুগের ভয়ঙ্কর ইতিহাস
মো : জামাল উদ্দিন
আরাকানি শাসনামলে পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে দাস ব্যবসা শুরু করে। সতের ও আঠার শতক জুড়ে পুরো বাংলায় প্রধানত চট্টগ্রাম বন্দরেই বন্দি দাস কেনা বেচা হত। ডাকাতি, অপহরণ, লুণ্ঠন প্রভৃতি কাজে পর্তুগিজদের মগ দস্যুরা সহায়তা দিলেও দাস কেনা বেচার কাজগুলো মূলত পর্তুগিজদের দ্বারাই সম্পাদিত হত। এই দাস ব্যবসার জন্য সতের শতকের প্রথম দিকে চট্টগ্রাম-আরাকান অঞ্চলে কয়েকটি বাজার গড়ে উঠে। বাজারগুলো হল: পূর্বে চট্টগ্রামের দেয়াঙ্গ, দেয়াঙ্গের অঙ্গারখালি ও আরাকান বন্দর; পশ্চিমে হুগলী, পিপলী, তমলুক এবং বালেশ্বর। এই বাজারগুলোতে পর্তুগিজ দস্যুরা শুধুমাত্র তাদের বন্দিদের বিক্রি করতো। তবে এই জলদস্যুরা তাদের বন্দিদের চট্টগ্রামের বাজারের চেয়ে বাইরের বাজারে নিয়ে বিক্রি করতেই বেশি পছন্দ করত। কারণ সেখানে দাম ভাল পাওয়া যেত। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা দাক্ষিণাত্যের বন্দরগুলোকে বেছে নিত। এক্ষেত্রে তমলুক ও বালেশ্বর বন্দর ছিল উৎকৃষ্ট। এই বন্দরগুলোতে তারা উচ্চদামে বন্দি দাসদের বিক্রি করত। এসকল দাসদের প্রধান ক্রেতা ছিল ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিক। দাস বিক্রয়ে পর্তুগিজ দস্যুদের একটি বিশেষ পদ্ধতি ছিল। দস্যুরা বন্দি বোঝাইকৃত জাহাজ নিয়ে কোন বন্দরে পৌছে লোক পাঠিয়ে স্থানীয় অধিবাসীদের নিকট সংবাদ পাঠাত। সংবাদ পেয়ে ক্রেতারা লোকজন সাথে নিয়ে বন্দরে উপস্থিত হত। এবং তাদের একজন লোককে টাকা দিয়ে দস্যুদের জাহাজে প্রেরণ করত। দর-দামে মিললে দস্যুরা টাকা নিয়ে বন্দিদের তীরে উঠিয়ে দিত। চট্টগ্রাম বন্দর দিয়েই দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ দাসদের রপ্তানি করা হত। এর ফলে চট্টগ্রাম বন্দও দাস ব্যবসার আর্ন্তজাতিক বাজাওে পরিনত হয়।আর এ সকল কর্মকাণ্ডে পর্তুগিজদের সাথে অংশগ্রহণ করত ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজ বণিকরা। সেইসময় পর্তুগিজদের এই দাস ব্যবসা বাংলা ও আরাকানসহ আন্তর্জাতিক বাজারের
চাহিদাও মেটাত। তাদের এ ব্যবসার উল্লেখযোগ্য আর্ন্তজাতিক বাজার ছিল মসুলিপত্তম, নাগাপত্তম , পোর্টোনোভো, বাটাভিয়া, আচেহ, সিলন এবং পশ্চিম আফ্রিকায় প্রতিষ্ঠিত মানচিত্রে দাস ব্যবসার আর্ন্তজাতিক বাজার বিভিন্ন পর্তুগিজ বন্দর। ১৬২৬ সালে ভি.ও.সি চারটি জাহাজ আরাকানে পাঠায় চাল ও দাস
ক্রয়ের জন্য। প্রেরিত ঐসকল জাহাজ মারফত ২৫০ জন দাস ক্রয় করে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর আরেকটি জাহাজে করে আরাকান থেকে আরও ১৩০ জন দাস নেয়া হয়। এসময় ডাচরা অফিসিয়ালি দাস ব্যবসার পক্ষে একটি রিপোর্ট প্রদান করে। যেখানে বলা হয় যে, তারা বছরে প্রায় ১০০০-১৫০০ দাস আরাকান থেকে ক্রয় করতে পারবে। এই সময় ভি.ও.সি আরাকানে একটি কারখানা স্থাপন করে। যার অন্যতম উদ্দেশ্য ছিল নিয়মিতভাবে এই অঞ্চল থেকে দাসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিজ দেশে সরবরাহ করা। আরাকান রাজা নিয়মিত পর্তুগিজ দস্যুদের কাছ থেকে দাস ক্রয় করতেন। তিনি এই দস্যুদের কাছ থেকে বছরে প্রায় ১০ হাজার দাস ক্রয় করতেন। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে সেসময়ের বিক্রিত দাসদের মূল্য সম্পর্কে জানা যায় না। তবে জানা যায়, অত্যন্ত লাভজনক এই দাস ব্যবসার জন্য বন্দরগুলোতে উচ্চ হারে শুল্ক নির্ধারিত হত। ষোল শতকে আরাকান রাজা তাঁর বন্দরে দাস প্রতি শুল্ক নিতেন শতকরা ২৫ ভাগ।আরাকান ছাড়া বিভিন্ন বন্দরে দাস রপ্তানি বাণিজ্যের শুল্ক হার ছিল ৫-১৬.৫ শতাংশ। আর সতের শতকে এসে ইংরেজ ব্যবসায়ীরা পর্তুগিজদের প্রতি একজন দাসের জন্য দ্বিগুন হারে শুল্ক প্রদান করতো। বন্দরে দাস কেনা- বেচায় উচ্চ শুল্ক হার থেকে অনায়েসে ধারণা লাভ করা যায় যে, সে সময়ে এই ব্যবসা অত্যন্ত লাভজনক ছিল। যার ফলে লাভজনক এই ব্যবসায় পর্তুগিজরা অধিক হারে জড়িয়ে পড়ে। দাস কেনা-বেচায় পর্তুগিজ জলদস্যুরা ছাড়াও সাধারণ পর্তুগিজ এমনকি ভারতের পর্তুগিজ সরকারেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। আরাকানরাজ ক্রীত দাসদের একটি বড় অংশকে চাষাবাদসহ বিভিন্ন কৃষিকাজে নিয়োজিত করতো। এছাড়া সামরিক বিভাগে সৈনিক ও নাবিক হিসেবেও তাদের নিয়োগ দেয়া হত। অপেক্ষাকৃত যুবক ও বলবান বন্দিদের ডাকাতি, অপহরণের প্রশিক্ষণ দিয়ে দস্যু বৃত্তিতে নিয়োজিত করতো। অন্যদিকে নারী বন্দিদের তারা কখনও স্ত্রী কখনও গৃহপরিচারিকাতে পরিণত করতো। অবশ্য সুন্দরী নারীদের অবস্থা তুলনামূলক ভালো ছিল। তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করত। এছাড়া চট্টগ্রামে স্থানীয়ভাবেও দাসদের চাহিদা ছিল। ফলে বন্দি দাসদের একটি অংশ চট্টগ্রামের স্থানীয় জমিদার ও অভিজাতদের কাছে বিক্রি করা হতো। সাধারণত কর্মঠ ও দক্ষ দাসদেরকেই তারা ক্রয় করতো। এই সকল দাসদের তাদের মালিকরা গৃহভৃত্য ছাড়াও কৃষিকাজে নিয়োজিত করত। এছাড়া স্থানীয় জমিদাররা নিজেদের এলাকা সম্প্রসারনের জন্য পর্তুগিজদের সৈনিক হিসেবে নিয়োগ দিত। স্যাবাস্টিয়ান
মানরিকের বিবরণী থেকে জানা যায়, অচল, অকর্মণ্য, বৃদ্ধ স্ত্রী-পুরুষ বন্দিদের পর্তুগিজরা জোরপূর্বক খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতো। অনেক সময় কর্মক্ষম পুরুষদেরও জোরপূর্বক খ্রিস্টান করে নিজেদের দস্যু ব্যবসায়ের সহযোগী করে নিত।
আরাকান ছাড়াও দাসদের প্রধান চাহিদা ছিল দক্ষিণ এশিয়ার দ্বীপগুলোতে। এই দাসরা সেখানে প্রধানত শ্রমিক হিসেবে কাজ করতো। সতের শতকের প্রথমার্ধে আচেহ সালতানাতে তাদের বিস্তৃত কাগজের উৎপাদন, ধান চাষ এবং টিন কারখানায় প্রচুর শ্রমিকের চাহিদা ছিল। তাদের এই ক্রমবর্ধমান শ্রমিকের চাহিদা মিটত পূর্ব গঙ্গা অববাহিকার দাস বাজার থেকে। পর্তুগিজ দস্যুবৃত্তি ও দাস ব্যবসার প্রভাব পর্তুগিজদের বেপরোয়া দস্যুবৃত্তির ফলে ষোল শতক থেকেই চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক অর্থ‣নতিক ক্ষতিগ্রস্থতার স্বীকার হচ্ছিল। উপকূলীয় অঞ্চলে হামলা, লুণ্ঠন (চট্টগ্রাম থেকে হুগলী পর্যন্ত সমুদ্র পথে চলাচলকারী জাহাজ লুণ্ঠন), জাহাজ থেকে মাশুল আদায়, দাস ব্যবসা প্রভৃতির মাধ্যমে পর্তুগিজ দস্যুরা খুব দ্রুতই নিজেদের অর্থ‣নতিক উন্নয়ন ঘটায়। এছাড়া চট্টগ্রাম শহরে পর্তুগিজরা নিজেদের বসতি স্থাপনসহ উপকূলীয় অঞ্চলে নে․শক্তি বৃদ্ধি করতে থাকে। এই দস্যুদের দ্বারা বাংলার উপকূলীয় অঞ্চল বিশেষত চট্টগ্রাম, যশোর, সুন্দরবন শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থই হচ্ছিলনা সেই সাথে এই এলাকাগুলো জনশূন্য হয়ে পড়ে। দস্যুদের উৎপাতে তাদের চলাচল পথের নদীর উভয় তীর বসতিশূন্য হয়ে পড়েছিল। সমৃদ্ধ বাকলা (বাখরগঞ্জ) রাজ্য এমন অবস্থায় পতিত হয় যে, সেখানে বাতি জ্বালানোর জন্য একটি লোক ও অবশিষ্ট ছিলনা। চট্টগ্রামে পর্তুগিজ দস্যুবৃত্তি ও দাস ব্যবসা পরিসংখ্যানে দেখা যায় যে, ১৬২১ থেকে ১৬২৪ সালের মধ্যে পর্তুগিজরা ৪২,০০০ হাজার নারী পুরুষকে চট্টগ্রাম থেকে দাস হিসেবে বিক্রি করে। পর্যটক মানরিকের এক বিবরণ থেকে জানা যায় যে, ১৬২৯-১৬৩৪ সালের মধ্যে প্রায় ১৮ হাজার দাসকে চট্টগ্রামের দেয়াঙ্গ ও অঙ্গারখালি বন্দর দিয়ে আরাকান রাজ্যে পাঠানো হয়েছে। তবে ব্যাপক হারে দাস বিক্রি করার ফলে চট্টগ্রামের মুসলিম বন্দি দাসদের দ্বারা আরাকানে একটি মুসলিম সমাজ গড়ে উঠে। এই আরাকানি মুসলমানদের স্থানীয়ভাবে বলা হয় ‘কোলাস’ বা ‘কালাস’। অন্যদিকে, চট্টগ্রামে বসতি স্থাপনকারী পর্তুগিজরা বিভিন্ন সময় বন্দি সুন্দরী নারীদের পত্নী অথবা উপপত্নীূ হিসেবে গ্রহণ করে। ফলে তাদের বংশ বৃদ্ধি ঘটে এবং চট্টগ্রামে পর্তুগিজদের সংখ্যা বৃদ্ধি পায়। স্থানীয়ভাবে এসব পর্তুগিজরা ‘কালা ফিরিঙ্গি বা মেটে ফিরিঙ্গি’ নামে পরিচিত। তবে তাদের উচ্ছৃঙ্খল ও উদ্দাম জীবন যাপনের ফলে তারা চট্টগ্রামে একটি সমৃদ্ধ সমাজ গঠন করতে ব্যর্থ হয়। বিদেশী পরিব্রাজকদের লেখনী থেকে জানা যায় যে, পর্তুগিজ সমাজ গড়েই উছেঠিল দাসদের দ্বারা। জনৈক পরিব্রাজক লিখেন- ‘‘- “There are some married Portugals that get their livings by their slaves both men and women, where of some have 12, some 20 and some 30, for it costeth them but little to keep them. These slaves for money do labour for such as have need of their helps.”
এই পর্তুগিজ দস্যুদের মাধ্যমে খ্রিস্টান ধর্মেরও প্রসার ঘটে। দস্যুরা চট্টগ্রাম বন্দর, দেয়াং ও অঙ্গারখালিতে জোরপূর্বক বন্দিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতো। বার্নিয়ারের মতে, মিশনারীগণ শত চেষ্টা করে দশ বছরেও যা করতে পারতো না দস্যুরা এক বছরে তার চেয়ে অধিক লোককে খ্রিস্টান করে গর্ব অনুভব করতো। উল্লেখ্য, পর্তুগিজ পাদ্রিদের মাধ্যমেই চট্টগ্রামে সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম প্রচার ও প্রসার লাভ করে। সুতরাং দেখা যাচ্ছে যে, চট্টগ্রামে খ্রিস্টান ধর্মের বিকাশে পাদ্রিদের পাশাপাশি পর্তুগিজ দস্যুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহার প্রথম ইউরোপীয় হিসেবে পর্তুগিজরা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে আসে। কিন্তু নৌ․বিদ্যায় পারদর্শী পর্তুগিজরা তৎকালীন চট্টগ্রামের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পর্তুগিজরা বিভিন্ন সময় আরাকান শাসকদের সামরিক সহায়তা দেওয়ায় শাসক শ্রেণির সাথে তাদের সম্পর্ক ছিল ভালো। এই সুযোগটা কাজে লাগিয়ে আরাকান শাসিত চট্টগ্রামে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এবং দস্যু বৃত্তিতে অপ্রতিরোধ্য হয়ে উঠে। সহজে এবং খুব দ্রুত সম্পদশালী হওয়া যায় বলে বাণিজ্যের পরিবর্তে দস্যুতাকেই তারা তাদের প্রধান পেশা হিসেবে বেছে নেয়। এজন্য তারা তাদের জাহাজের সংখ্যা বৃদ্ধিসহ দেশিয় ও আধুনিক অস্ত্র, প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে ঘটিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে। যার ফলে ষোল শতকের দ্বিতীয়ার্ধ থেকে সতের শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত মগ জলদস্যুদের সহায়তা নিয়ে পর্তুগিজ দস্যুরা বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলিতে হামলা করে এক ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়। দস্যুতার মাধ্যমে তারা বাংলার দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের নিরীহ মানুষদের অপহরণ ও বন্দি করত। বন্দিদের দাস হিসেবে বিক্রি করতো। এই দাসদের তারা চট্টগ্রাম বন্দর দিয়ে আরাকান, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এমনকি পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি করতো। পর্তুগিজ দস্যুদের সংগৃহীত দাস সহজলভ্য হওয়ায় ফরাসি, ওলন্দাজ ও ইংরেজ বণিকরা আকৃষ্ট হয়। এই বণিকদের মাধ্যমেই পর্তুগিজদের দাস ব্যবসা তৎকালীন সময়ে আর্ন্তজাতিকভাবে বিস্তৃতি লাভ করে। আর বিস্তৃত ও লাভজনক এই দাস ব্যবসার মধ্য দিয়ে পর্তুগিজরা খুব দ্রুতই নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। তবে পর্তুগিজরা তাদের দস্যুবৃত্তি নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে, তারা চট্টগ্রামে একটি স্থায়ী উপনিবেশ গঠনের কোনরূপ চেষ্টাই করেনি। ফলে নৌ-শক্তিতে শক্তিশালী হওয়ার পরও চট্টগ্রামে বসতি স্থাপনের ১৩০ বছরের মধ্যেই মুঘলরা পর্তুগিজদের এখান থেকে বিতাড়িত করে।
![]()









