- - -

ফের অবহেলা, প্রতিহিংসার জেল হত্যা! কারাগারে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূনের মৃত্যু

Print News

ফের অবহেলা, প্রতিহিংসার জেল হত্যা! কারাগারে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূনের মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসা এবং রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়ে কারাগারে মৃত্যুবরণ করলেন সাবেক শিল্পমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে একটি মিথ্যা মামলায় কারাভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়। কিন্তু জামায়াতের আমিরের চাপে তাকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

কারাগারে ফেরার পর তিনি ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হন এবং তার শারীরিক অবস্থা মৃত্যুশয্যায় পৌঁছায়। শেষে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মানতে নারাজ তার পরিবার ও সহকর্মীরা। তাদের মতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক প্রজ্জ্বলিত উদাহরণ। গুরুতর অসুস্থ অবস্থায়ও এই প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে অন্যায়ভাবে জামিন ও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। একজন রাজবন্দীর জীবন রক্ষায় সরকারের এই ব্যর্থতাকে তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য, জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি যুবলীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনার পর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির কঠিন দায়িত্ব কাঁধে তুলে নেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa