
👉 কক্সবাজার সি-পার্ল বীচ, রিসোর্ট এন্ড স্পা-তে শেফ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে পরিচিত হয় একই হোটেলে কর্মরত মিল্টু চাঙমা
👉পরিচয়ের সূত্রধরে মিল্টু চাঙমা পারবনকে ৫ লক্ষ টাকা খরচ করে ফিজিতে শেফ হিসেবে চাকুরীর প্রলোভন দেখিয়ে রফিক ( বাংলাদেশী ফিজি প্রবাসী) নামের এক ভদ্র লোকের মাধ্যমে Tappoo group of coy এর আমন্ত্রণে ২১ আগষ্ট ২০২৪ তারিখে ফিজিতে গমন করে। ফিজিতে গমনের পর প্রথম ২ মাস সিগাটোকা এবং পরবর্তীতে (NYPK) নিউ ইয়র্ক পিজ্জা কিচেন, সূভাতে শেফ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে মিল্টু চাঙমা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুইজন ভারতীয় নাগরিক প্রাভিন এবং সুরেন্দ্র প্রধান শেফ হিসেবে কর্মরত ছিল।
পার্বন বড়ুয়া প্রধান শেফ প্রাভিন এর বাসায় সাবলেট হিসেবে বসবাস করতো।প্রাভিন প্রায় সময় পারবনকে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন প্রশ্ন করতো এবং পারবন উক্ত প্রশ্নের জবাব না দিলে সে তাকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন কথা বলতে বাধ্য করতো এবং এগুলো গোপনে রেকর্ড করতো। এছাড়াও ম্যানেজার মিল্টু চাঙমা ও প্রধান শেফ প্রাভীন এর সাথে পার্বন বড়ুয়ার মধ্যে কোন বিষয়ে হয়তো ভুল বোঝাবুঝির কারণে পারবনের সাথে খারাপ আচরণ করতো।
👉পার্বন বড়ুয়া দীর্ঘ এক বছর যাবৎ তাদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ৬ জুলাই ২০২৫ তারিখ রাত ১২ টার পর কল করে জানায় তার ডেভিটকার্ড এবং পাসপোর্ট তারা নিয়ে নেয়। এছাড়াও বলে যে তারা পার্বনের যেকোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। পরবর্তীতে ৭ জুলাই ২০২৫ তারিখে মিল্টু চাঙমা আমাকে কল কল করে জানায় পারবন পালিয়ে গেছে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর থেকে অদ্যাবধি পার্বন বড়ুয়ার কোন খবর পাইনি। কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারা জানায় তাকে তারা এখনো খোঁজে পায়নি।
👉ম্যানেজার মিল্টু চাঙমা আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ করছে না। এদিকে পারবন বড়ুয়াকে না পেয়ে তার বাবা স্ট্রোক করে এবং তার মায়ের অবস্থাও ভাল নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও কোন ফলাফল পাওয়া যায়নি। আমার ভাগিনা পারবন বড়ুয়ারকে খুঁজে পেতে আপনাদের সহযোগীতা কামনা করছি।
![]()









