- - -

নরসিংদীর শিবপুর জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান নাদিম সরকার কতৃক ১৫ টি পূজা মন্ডপে অনুদান প্রদান

Print News

নরসিংদীর শিবপুর জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান নাদিম সরকার কতৃক ১৫ টি পূজা মন্ডপে অনুদান প্রদান

নরসিংদীর শিবপুর উপজেলায় আসন্ন শারদীয় পূজা ২০২৫ এর উদযাপন উপলক্ষে নরসিংদীর জয়নগর ইউনিয়নে ১৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নাদিম সরকার।
২৫ইং সেপ্টেম্বর,বৃহস্পতিবার বিকেলে, জয়নগর ইউনিয়ন পরিষদ এর হলরুমে এই অনুদান প্রদান করা হয়। চেয়ারম্যান মোঃ নাদিম সরকার ব্যক্তিগত অর্থে জয়নগর ইউনিয়নে মোট ১৫ টি পূজা মন্ডপের সভাপতির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন সাংবাদিক ও জয়নগর ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ বজলুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উজ্জ্বল দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস,জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি দুধির চন্দ্র বিশ্বাস, জয়নগর ইউনিয়ন দূর্গা মন্দির কমিটির সাবেক সভাপতি তাপস চন্দ্র দাস, তাছাড়া ইউনিয়ন পূজা মন্ডপের বিভিন্ন ভক্তবৃন্দ এলাকার গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa