- - -

বৈষম্যবিরোধী আন্দোলনের বীরযোদ্ধা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আবুল কালাম-এর নামাজে জানাজা সম্পন্ন

Print News

বৈষম্যবিরোধী আন্দোলনের বীরযোদ্ধা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আবুল কালাম-এর নামাজে জানাজা সম্পন্

বৈষম্যবিরোধী আন্দোলনের বীরযোদ্ধা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আবুল কালাম (৫২) সকাল ৬ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ২১ সেপ্টেম্বর বাদে জোহর নাসিবান ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মাঠে নামাজে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মমিন, মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির নেতা আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি তাহের আহমদ, জাসাস চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ মুসা, মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর আলম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকের হোসেন, বিএনপি নেতা আক্তার খান প্রমুখ। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন মহানগর বিএনপি কার্যালয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এ সময় মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার পরিবার-পরিজনকে শোক সইবার তৌফিক দান করেন। উল্লেখ্য যে, ২য় জানাজা মরহুমের নিজ বাড়িতে ময়মনসিংহের গৌরীপুর বালুকায় এলাকার অসংখ্য মুসল্লিদের উপস্থিতিতে মরহুমের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন সম্পন্ন হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn