
পরম পবিত্র মুহূর্তের সাক্ষী…..
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় থেকচেন চোয়েলিং সুগলাখাং-এ অনুষ্ঠিত পরম পবিত্র ১৪তম দালাই লামার ৯০তম জন্মদিনে মি. ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়ার যোগদান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভিক্ষু, ভিক্ষুণী, গবেষক, সামাজিক সংগঠক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সমাগমে এই অনুষ্ঠান হয়ে উঠেছিল ভ্রাতৃত্ব, শান্তি ও মানবিকতার এক মহামিলনমেলা।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব এর সহকারী মহাসচিব হিসেবে মি. ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া এই মহতী আয়োজনে যোগদানের করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটি সংগঠনের পক্ষ থেকে পবিত্র দালাই লামাকে সন্মাননা প্রদান করতে পারা নিঃসন্দেহে এক অনন্য সৌভাগ্য। তাঁর করুণাময় হাসি, গভীর দৃষ্টিভঙ্গি ও শান্তিময় উপস্থিতি হৃদয়কে অনাবিল শান্তি ও প্রেরণায় ভরিয়ে দিয়েছে।
পবিত্র দালাই লামার সাথে কথা বলার সময় মি. বি পি বড়ুয়া বাংলাদেশে বৌদ্ধ সমাজের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি মাননীয় দালাই লামাকে জানান যে, “আমরা ঢাকা ধর্মরাজিক মহাবিহারে প্রতিবছর মুসলিম ভাইদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের আয়োজন করে থাকি। ধর্মের ভেদাভেদ না করে মানবতার সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও প্রতিদিন শতশত মানুষকে ধর্মরাজিক মহাবিহার থেকে পানীয় জল সরবরাহ করা হয়, যা নিছক ধর্মীয় কার্যক্রম নয়, বরং মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।”
“এছাড়া আমি তাঁকে বাংলার মহাপণ্ডিত অতীশ দীপংকর শ্রীজ্ঞানের জন্মস্থান বজ্রযোগিনীর কথা স্মরণ করিয়ে দিই যা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে আসছেন। এই ঐতিহাসিক স্থান কেবল বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের বৌদ্ধ ঐতিহ্যের জন্য এক অমূল্য সম্পদ। দালাই লামা মনোযোগ সহকারে তা শুনলেন এবং আন্তরিক আগ্রহ প্রকাশ করলেন।”
“এই মহামানবের সান্নিধ্যে এসে উপলব্ধি করলাম—সত্যিকারের ধর্ম কেবল আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা প্রেম, সহানুভূতি এবং মানবসেবার মাধ্যমে জীবনে প্রকাশ পায়। দালাই লামার জীবন ও বাণী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের প্রত্যেকের হৃদয়ে করুণা ও দয়ার আলো জ্বালাতে হবে।”
এই অভিজ্ঞতা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং নীরোগ দীর্ঘ জীবন কামনা করছি☸️🙏
![]()









