- - -

গাফিলতির জেরে প্রাণ গিয়েছে জুবিনের ! সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা কাঠগড়ায়

Print News

গাফিলতির জেরে প্রাণ গিয়েছে জুবিনের ! সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা কাঠগড়ায়

 

সিঙ্গাপুর স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন জুবিন গগ। তাঁর মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা। অভিযোগ, উদ্যোক্তাদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের। এনিয়ে আসামের গুয়াহাটিতে দায়ের হয়েছে এফআইআর। নথ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শনিবার (২০ সেপ্টেম্বর ) সেই অনুষ্ঠানে পারফম করার কথা ও ছিল গায়কের। তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভতি করা হলেও শেষরক্ষা হয়নি। সূত্রের খবর, গায়কের মৃত্যুর জেরে কাঠগড়ায় নথ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের উদ্যোক্তারা। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গুয়াহাটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। চতুর্থ নথ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধে ও গুয়াহাটির মরিগাঁঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন রাতুল বোরা নামে এক আইনজীবী। অনুষ্ঠানের যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধে ও উঠেছে গাফিলতির অভিযোগ। জুবিনের মৃত্যুতে মরিগাঁঁও থানায় এফআইআর দায়ের হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn