- - -

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে তেকোটা গ্রাম উন্নয়ন কমিটির শুভেচ্ছা বিনিময় ও চবি শিক্ষক বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ প্রদান

Print News

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে তেকোটা গ্রাম উন্নয়ন কমিটির শুভেচ্ছা বিনিময় ও চবি শিক্ষক বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ প্রদান

পটিয়া উপজেলাধীন তেকোটা গ্রামের উন্নয়ন সংগঠন তেকোটা গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ – পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীর দপ্তরে
প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়ার সাথে আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামের বৌদ্ধ বিহার সড়ক, মাস্টারদা সূর্য সেন সড়ক ও শ্মশানে চানখালী খালের ভাঙ্গন রোধে করণীয় শীর্ষক আলোচনা হয়। অত্যন্ত ফলপ্রসূ এ আলোচনা আগামীতে তেকোটা গ্রামের মানুষের জন্য আশার সঞ্চার করেন। সৌজন্য সাক্ষাৎ সময়ে তেকোটা গ্রামের কৃতী সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসবী বড়ুয়া স্মারক গ্রন্থ প্রদান করা হয়।

সম্প্রতি এ গ্রন্থ আমেরিকার লাইব্রেরি কংগ্রেসে স্হান প্রাপ্ত হয়।

তেকোটা গ্রাম উন্নয়ন কমিটির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিপুল বড়ুয়া, তেকোটা গ্রাম উন্নয়ন কমিটির সাবেক সভাপতি অনুপম বড়ুয়া, সদস্য অনিরুদ্ধ বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক সরিৎ চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক সুমল বড়ুয়া প্রমুখঃ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa