- - -

ফের গুলির লড়াই শুরু কুলগাঁওয়ে! ২ জওয়ানের মৃত্যু, ২ জঙ্গি নিহত

Print News

ফের গুলির লড়াই শুরু কুলগাঁওয়ে! ২ জওয়ানের মৃত্যু, ২ জঙ্গি নিহত

 

ভোর থেকে ফের গুলির লড়াই শুরু হল জম্মু – কাশ্মীরের কুলগাঁওয়ে। সোমবার (৮ সেপ্টেম্বর ) রাতভর ২ পক্ষে সংঘষ চলার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) দ্বিতীয় দিনে পা রাখল নিরাপত্তা বাহিনীর ” অপারেশন গুদার”। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এখন ও পযন্ত নিরাপত্তা বাহিনীর ২ জওয়ানের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত। অপরদিকে, জঙ্গিদের তরফে এখন ও পযন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভারতীয় সেনার চিনার কোরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সুবেদার পবত গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধুর। এ ছাড়াও আর এক সেনা কমী আহত হয়েছেন। তবে এতে দমেনি নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এখন ও পযন্ত অভিযান চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa