
আজ এক বাতিঘরের জন্ম দিন
পথ হারা নাবিকের পথের সন্ধানে উত্তাল সাগর আর সমুদ্রের তীর ঘেষে বাতিঘরের জন্ম।যদ্যপি আমাদের সমাজ ব্যবস্হা আর সভ্যতাকে আলোর পথের সন্ধান দিতে যুগে যুগে পৃথিবীতে কিছু সংখ্যক মানুষের জন্ম হয়। তেমনি একজন আলোর পথের দিশারি আমার শ্রদ্ধ্বেয় জেঠা এ.কে.এম বেলায়েত হোসেন। আজ তাঁর শুভ জন্মদিন।
সমাজ ব্যবস্থা পরিবর্তন ও মানুষের কল্যাণে জীবনের দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে রাজনীতির সাথে সম্পৃক্ত রেখেছেন। সর্বজন স্বীকৃত রাজনীতিকে তিনি কখনো অর্থ উপার্জন কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করেননি।
পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন, রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ আমানত শিশু নিকেতন। যেখানে আজ অসংখ্য মেয়েরা অধ্যয়নরত। শিক্ষাটা যেন তাঁর জীবনের শ্রেষ্ঠতম ব্রত। তিনি হালিশহর “গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়”, সাবেক হলি হ্যান্ডস কিন্ডার গার্টেন (বর্তমান যেখানে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় )এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ (বাওয়া স্কুল ও কলেজ) এর দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। দ্বীপ থেকে আগত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত মেধাবী অনেক ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী সহ সাধ্যমত আর্থিক সহযোগিতা করে যাচ্ছিলেন। তিনি যেন শিক্ষার এক বাতিঘর। কর্মজীবনের প্রথমার্ধে তিনি একজন শিক্ষক ছিলেন। শিক্ষা নিয়ে কাজ করে যেতে চান জীবনের শেষ অবধি পর্যন্ত।
সন্দ্বীপের অজপাড়া গাঁয়ে ৬ই সেপ্টেম্বর তাঁর জন্ম। তিনি নিজেকে একজন দ্বীপের প্যাক কাদার মানুষ মনে করেন। তাই তিনি দ্বীপের সহজ সরল মানুষের ব্যথায় ব্যথিত হন। দ্বীপের মানুষের কল্যাণের জন্য নিরবৃত্তে অদ্যবধি যথাসাধ্য কাজ করে যাচ্ছেন।
২০১০ সালে সন্দ্বীপের উডিরচর সহ উত্তরাঞ্চলে স্থানীয় সন্ত্রাসী ও জলদস্যদের উৎপাত অস্বাভাবিক বৃদ্ধি পেলে, উত্তর সন্দ্বীপে একটি পুলিশ পাঁড়ি স্থাপনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট উপস্থিত হয়ে, উত্তর সন্দ্বীপে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের যুক্তিসংগত কারণ উল্লেখ করেন। তাৎক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর সন্দ্বীপে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্মারক জারি করেন। যদিও ইহা তৎকালীন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের অদূরদর্শী চিন্তা ও মনোভাবের অভাবে বাস্তবায়ন হয়নি।
উত্তর সন্দ্বীপে নদীর বুকে জেগে ওঠা চর দীর্ঘাপাড় এবং হুদ্রখালী ১৯৯৮-৯৯ সালের দিকে একদল ভূমি দস্যু নিজেদের নামে বন্দোবস্ত করতে চায়, তখন তিনি স্থানীয় কয়জন ভূমিহীন লোকদের নিয়ে, চট্টগ্রামে একটি সাংবাদিক সম্মেলন করে, এরপর সন্দ্বীপ ও চট্টগ্রামে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করে ভেঙ্গে যাওয়া ভূমি, প্রকৃত মালিকদের নিকট সুষ্ঠ বন্টনের সুব্যবস্থা করেন। পরবর্তীতে দীর্ঘাপাড় ও হুদ্রখালীকে ইউনিয়ন পরিষদ ঘোষণার ব্যবস্থাও তিনি করেন।
১৯৯৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর, সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন পায়। যথারীতি কয়েকবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিছু দিন পর পরীক্ষা কেন্দ্রটি দ্বীপের অন্য বিদ্যালয়ে স্থানান্তরের প্রচেষ্টা চালায় কিছু লোক। সেই সময় তিনি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শফিকুল মাওলা মানিক(মানিক মাস্টার)কে সঙ্গে নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব,শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের এর নিকট চট্টগ্রামস্থ সার্কিট হাউজে সাক্ষাৎ করে, সন্তোষপুরের এই বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র টি থাকার প্রয়োজনীয়তা বুঝাতে সক্ষম হন। এবং যথারীতি কর্তৃপক্ষ অবহিত করেন কেন্দ্রটি কোন অবস্থায় আর স্থানান্তরিত হবে না। (পরবর্তীতে জানা যায় পরীক্ষা কেন্দ্রটি স্থানান্তর যাতে না হয়, তার জন্য অনেকেই বিচ্ছিন্ন ভাবে কাজ করেছেন)।
১৯৪৭ সালে ভারত ভাগের পর বেশ কিছু অভিবাসী এই ভূখণ্ডে এসে বসবাস করতে শুরু করে। ১৯৬৩ সালে তৎকালীন সরকার এইসব অভিবাসীদের পূর্ণবাসনের লক্ষ্যে বিভিন্ন জায়গায়, দুই কক্ষ কোথাও তিন কক্ষ বিশিষ্ট ২২ হাজার গৃহ নির্মাণ করেন। তার মধ্যে হালিশহর, ফিরোজশাহা,শেরশাহ কলোনিতে ২ হাজার। যাহার পরিমাপ ১৩৯ বর্গগজ।দখলে থাকা অভিবাসীরা ১৯৭১ সালে স্বাধীনতার পর স্বল্প মূল্যে তাদের দখলদারিত্ব বিক্রি করে চলে যেতে থাকেন। আর সেইসব গৃহগুলোর দখলদারিত্ব ক্রয় করেন সন্দ্বীপ সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা মধ্য আয়ের মানুষগুলো। তারা এসব গৃহগুলো নিজেদের সহায় সম্বল দিয়ে মেরামত করে বসবাস করতে থাকে।
১৯৮৬ সালে সরকার দেশের বিভিন্ন জায়গায় নির্মিত এসব গৃহগুলো বরাদ্দ দিতে থাকেন। তার মধ্যে উল্লেখ্য ঢাকার মিরপুর, মোহাম্মদপুর।এরপর সরকারের বিমাতা সুলভ আচরণ,আমলা তান্ত্রিক জটিলতার কারণে হালিশহর, ফিরোজশাহা,শেরশাহ কলোনির গৃহগুলো বরাদ্দ দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে অত্র এলাকায় বসবাসরত দুই হাজার পরিবার একুল ঐকুল দুই কুল হারিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।এসব পরিবারের দুরবস্থার কথা মনে করে তিনি গৃহায়ন সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন দপ্তরের সাথে স্ব-শরীরে কখনো পত্র মাধ্যম যোগাযোগ করতে থাকেন। অতঃপর একটি মহেন্দ্রক্ষন আসে ১৯৮৯-১৯৯০ সাল। তাঁর উত্তম প্রচেষ্টায় মাত্র ৬০ হাজার টাকা মূল্যে উক্ত গৃহগুলো নিজ নিজ নামে বরাদ্দ করার সুব্যবস্থা হয়। আর সেই উত্তম পুরুষ টি হলেন এ,কে,এম বেলায়েত হোসেন। সময়ের প্রবাহে আজ সেই গৃহগুলো বহুতল ভবনে নির্মিত হচ্ছে। হয়েছে অনেক মূল্যে উপনীত। প্রশান্তিতে বসবাস করছেন দ্বীপ সহ অন্যান্য অঞ্চল থেকে আসা মানুষগুলো।
প্রচার বিমুখ এ মানুষটি নিরব নিবৃত্তে দ্বীপের মানুষের কল্যাণে অসংখ্য আলোকময় কাজ করেছেন। যাহা আমাদের অনেকেরই অজানা। আজ আলোকিত এই মানুষটির জন্মদিনে অনেক অনেক দোয়া, শ্রদ্ধার্ঘ্য ও ভালোবাসা। আজ এই দিনে সকল শুভানুধ্যায়ী,প্রিয় স্বজনদের নিকট দোয়ার প্রত্যাশা থাকলো , তিনি যেন স্রষ্টার কৃপায় সুস্থতার সাথে দীর্ঘজীবী হন।
![]()









