- - -

১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং মামলা সিআইডির!

Print News

১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং মামলা সিআইডির!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি।

আজ ৮ সেপ্টেম্বর সোমবার সিআইডির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন। সিআইডির অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে এবং তার ‘এম এল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন।

রোববার (৭ সেপ্টেম্বর) পল্লবী থানায় মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের আদেশে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা ফ্রিজ করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn