
ছত্তিশগড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ের অবুঝমাড়ের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ৫ মাওবাদী নিহত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর ) ভোরে শুরু হয় গুলির লড়াই। দান্তেওয়াড়া এবং নারায়ণপুর থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গাডের (ডিআইজি) একটি যৌথদল পূব বস্তার ডিভিশানে তল্লাশি অভিযান চালায়। সেই সময় মাওবাদীরা অতকিতে আক্রমণ চালায় বাহিনীর উপর। মাওবাদীদের প্রবল গুলিবষনের মধ্যেই পাল্টা আক্রমণ চালায় জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হয় মাওবাদীরা। দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই এই খবর নিশ্চিত করে বলেন,” ঘন জঙ্গল থেকে এখনও বেশ কয়েকজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়নি।
![]()









