- - -

নবীর জন্মদিনে শিলচরের নাগাটিলায় শান্তি মিছিল 

Print News

নবীর জন্মদিনে শিলচরের নাগাটিলায় শান্তি মিছিল

 

কাছাড়ের শিলচরে নবীর জন্মদিনে শান্তি মিছিলে জনসমুদ্র পরিণত হল। নবী হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সকাল ৭টায় শিলচর নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হওয়া খুশির মিছিলে জনজোয়ার দেখা যায়। পায়ে হেঁটে ও বাহন দিয়ে মিছিলে অংশ নেন অসংখ্য ধমপ্রাণ লোকজন। মিছিলটি আউলিয়া বাজার সোনাবাড়ি ঘাট হয়ে সকাল ৯ টা ৩০ মিনিটে পৌঁছে ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। এখানে প্রচন্ড রোদকে উপেক্ষা করে সমাপ্তি অনুষ্ঠানের মিলাদ ও আখেরি মোনাজাতে অংশ নেন মুসলিম ধমাবলম্বীরা। জায়গায় জায়গায় স্থানীয় যুবকরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিছিলে অংশ নেওয়া লোকজনের শরবত, চকলেট ও খাবারের বিভিন্ন ধরণের আইটেম বিতরণ করেন। পুলিশ প্রশাসন ও আয়োজক জেলা জুলুসে মুহাম্মাদী কমিটির স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করায় শান্তিপূর্ণভাবে মিছিলের সমাপ্তি ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa