
বিহারে ভয়াবহ দুঘটনায় ৫ ব্যবসায়ী নিহত
ভারতের বিহারে ট্রাক – চার চাকা গাড়ির মুখোমুখি সংঘষ। ভয়াবহ দুঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন ব্যবসায়ীর। বুধবার (৩ সেপ্টেম্বর ) মধ্যরাতে দুঘটনাটি ঘটে পাটনা-গয়া-ধোবি চার লেনের ৮৪ নং জাতীয় সড়কে। পাসা বাজার পুলিশ জানিয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর ) রাত১২টা ৪৫ মিনিটে ওই দুঘটনাটি ঘটে জাতীয় সড়কের সুইয়া মোড়ে। ২টি ট্রাক- গাড়ির সংঘষের তীব্রতা এত বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে গিয়েছে। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ছুটে আসেন। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে গ্যাস কাটার, ক্রেন ব্যবহার করে ২ ঘন্টার চেষ্টায় মৃতদেহ উদ্ধার করেন। নিহত ৫ জনই পাটনা ও আশপাশের জেলার বাসিন্দা। মৃত ব্যক্তিরা কীটনাশক ও কৃষিপণ্যের ব্যবসায় নিযুক্ত ছিলেন। নিহতদের নাম যথাক্রমে রাজেশ কুমার (৫০), সন্জয় কুমার সিনহা (৫৫), কমল কিশোর (৩৮), সুনিল কুমার (৩৮), প্রকাশ চৌরাসিয়া (৩৫)। পুলিশের অনুমান, গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। এর ফলেই সেটি উল্টো দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘষে জরায়। ট্রাকটি হয় ধীরে চলছিল অথবা ইন্ডিকেটর আলো না জ্বালিয়ে রাস্তার পাশে দাঁড় করানো ছিল। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
![]()









