- - -

উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন নিহত 

Print News

উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন নিহত

 

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ সংগঠিত। গুন্ডওয়া এলাকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার মালিক ও তাঁর স্ত্রী এবং ২ সন্তানের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, রবিবার (৩১ আগস্ট ) দুপুরে একটি বিস্ফোরণের আওয়াজ ও চিৎকার শুনতে পান। তাঁরা দেখেন বাজি কারখানায় ছাদ উড়ে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশেপাশের এলাকা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। কারখানার একাংশ ভেঙে পড়ায় তার নিচে কয়েকজন চাপা পড়ে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেন দমকল বাহিনী ও উদ্ধারকারীরা। পুলিশ সূত্রে প্রকাশ, ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নিদেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন লখনউয়ের জেলাশাসক এবং পুলিশ কমিশনার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa