- - -

দক্ষিণ ২৪ পরগনায় বাইক দুঘটনায় প্রাণ গেল নাবালক ও তরুণীর

Print News

দক্ষিণ ২৪ পরগনায় বাইক দুঘটনায় প্রাণ গেল নাবালক ও তরুণীর

 

বেপরোয়া গতির বলি ২। বাইক দুঘটনায় প্রাণ গেল নাবালক ও যুবতীর। শনিবার (৩০ আগস্ট ) গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার বাহিরচক এলাকায়। মৃতদের নাম সমীত মন্ডল ও কোয়েল রায়। শনিবার (৩০ আগস্ট ) রাত ২টায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। বাইক চালাছিল নাবালক সুমিত। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে নাবালক ও তরুণী। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে উভয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ দেহ ২টি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa