- - -

আসামে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করে লুট করল ডাকাত দল 

Print News

আসামে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করে লুট করল ডাকাত দল

 

ভারতের আসাম রাজ্যের নলবাড়ির বেলশরের মহখলিতে সংগঠিত হয়েছে এক ভয়াবহ হত্যাকান্ড। গৃহকতাকে নৃশংসভাবে হত্যা করে ডাকাতি চালানো হয়েছে। জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট ) রাত ১০ টায় এই ঘটনাটি ঘটে। রাতে তাঁদের খাওয়ার সময় একদল ডাকাত গৃহে প্রবেশ করে প্রমোদ বমন (৭৩) নামের ব্যক্তির বাড়িতে। এরপরই প্রমোদ বমনকে হাত পা বেধে গলা টিপে হত্যা করা হয়। তাঁর স্ত্রীকে ও একইভাবে হত্যার চেষ্টা করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। তবে তাঁর প্রাণ রক্ষা পায়। এরপরই ডাকাতদল আধা ঘন্টা ধরে ওই বাড়িতে লুটপাট চালায়। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ তদন্ত শুরু করেন। এই নিয়ে এলাকায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa