- - -

এক হাজার ইয়াবাসহ বৃদ্ধ আটক

Print News

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ মো. কামাল হোসেন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩১ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতিয়ান ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত মো. রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ বলছে, তিনি বর্তমানে কক্সবাজার জেলার রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় বসবাস করেন। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার বৃদ্ধ কক্সবাজার থেকে ইয়াবা কিনে বিক্রির জন্য চট্টগ্রামে আসেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa