- - -

হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

Print News

হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

মিরসরাই উপজেলাধীন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ (রহঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টা ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকাল ৪ টা পর্যন্ত ।
এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা ।
ইবতেদায়ী শাখা ১ নং ব্যালটে জয়নাল আবেদীন পায় ৪৯ ভোট ২ নং ব্যালটে মোহাম্মদ নাছির উদ্দিন পায় ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন।
দাখিল শাখায় ৩ টি পদের বিপরীতে মোট প্রতিবন্ধি করেন ৬ জন । মোহাম্মদ আবুল কালাম ১ নং ব্যালটে পায় ৭৩ ভোট, মোঃ আলা উদ্দীন ২ নং ব্যালটে পায় ৯০ ভোট, জাগির হোসেন ৩ নং ব্যালটে পায় ৫৭ ভোট, মোহাম্মদ দেলোয়ার হোসেন ৪ নং ব্যালটে পায় ৩৯ ভোট, মোঃ রাসেল ৫ নং ব্যালটে পায় ৬৬ ভোট, মোঃ হারুন ৬ নং ব্যালটে পায় ৪৩ ভোট।
মোঃ আলা উদ্দীন ২ নং ব্যালটে পায় ৯০ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ আবুল কালাম ১ নং ব্যালটে ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন, মোঃ রাসেল ৫ নং ব্যালটে ৬৬ ভোট পেয়ে বিজয়ী হন।

ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।
সুষ্ঠূভাবে ভোট গ্রহন সম্পূর্ণ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa