- - -

চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুর এলাকায় দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৪

Print News

চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুর এলাকায় দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৪

 

আজ ৩০ আগষ্ট শনিবার চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা কর হয়।

একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। উক্ত কারখানা হতে চারজন সন্ত্রাসীসহ ০৬ টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ০৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ০১ টি, ছুরি ২০ টি, ওয়াকিটকি চার্জারসহ ০২ টি, মেগাফোন ০১ টি, প্যারাসু্ট ফ্লেয়ার ০৪ টি এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa