- - -

ঘোড়াঘাটে নববধুর আত্মহত্যা

Print News

ঘোড়াঘাটে নববধুর আত্মহত্য

ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি সাহারুল ইসলা

হাতের মেহেদীর রং না শুকাতেই গলায় ওড়ার ফাঁস দিয়ে এক নববধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়। নিহত সুমনা (১৯) পালশা ইউনিয়নের চাটশাল সোনরপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। জানা যায়, গত ১৮-আগষ্ট বিয়ে হয় পাশের গ্রামের আব্দুস সোবহানের সাথে। বিয়ের পর স্বামীর বাড়ীতেই ছিলেন সুমনা। মঙ্গলবার স্বামীকে নিয়ে তার নানার বাড়ীতে বেড়াতে আসেন। রাত প্রায় সাড়ে ৯টার দিকে তার স্বামীসহ পরিবারের সদস্যরা এক কক্ষে টি,ভি দেখায় ব্যস্ত থাকায় সুমনা অন্য কক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে রাত ১২টার দিকে ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দিলে লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। মৃত্যুর কারন সন্ধানে তদন্ত চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa