- - -

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা যুবকের 

Print News

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা যুবকের

 

সাতসকালে ভারতের দিল্লির মুখমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা। খাস দেশের রাজধানীতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিভিল লাইনসের বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, বুধবার (২০ আগস্ট ) সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ” জন শুনানি” চলাকালীন ঘটনাটি ঘটে। বিজেপির দাবি, হঠাৎ ৩০ বছর বয়সী এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। অভিযোগ, এরপরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেছেন। রেখার চুল টেনে ধরে তাঁঁকে চড়ও মারেন ওই যুবক। এর জেরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তাবাহিনীরা। বিভিন্ন সূত্রে দাবি, অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পকিত কিছু নথি পাওয়া গিয়েছে। তাঁঁকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির দাবি, গোটা ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব মুখ্যমন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ” জন শুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এরপরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। হাতাহাতি ও হয়। সে সময় একটি টেবিলে ধাক্কা লাগে। ” তবে চড় মারা কিংংবা পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরেন্দ্র। ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও আম আদমি পাটি। আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মালেনা বলেন,” মুখ্যমন্ত্রীর উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ এবং প্রতিবাদ থাকবে, কিন্তু তাই বলে হিংংসার কোনও জায়গা নেই। আশা করি দিল্।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa