
কর্ণফুলী তৃণমুল আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৫০ তম শাহাদাৎ বার্ষিকী পালন
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম শাহাদাত বার্ষিকী এবং নিতহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন কর্ণফুলী উপজেলা তৃণমূল আওয়ামী লীগ।
এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এস এম ছালেহ্, কর্ণফুলী উপজেলা কৃষকলীগের সভাপতি হারুন চৌধুরী নেভী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইন্জিনিয়ার হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন টিপু, আবদুস শুক্কুর, নাসির মেম্বার মেম্বার, মোঃ এমদাদ, জেলা যুবলীগ নেতা মির্জা হারুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা হায়দার কবীর আয়নান, যুবলীগ নেতা হাফেজ আবছার, নয়ন, উপজেলা শ্রমিকলীগ নেতা সাবের টিপু, মনির উদ্দীন নিজাম সহ দলের দুঃসময়ে তৃণমূল নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাদের আত্ত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
![]()









