
-১৯ই আগস্ট বিশ্ব মানবহিতৈষী দিবস
————————————————
প্রত্যেকে আমরা পরের তরে
—————————————
——— খন রঞ্জন রায়
বিশ্বব্যাপী মানুষের দুর্যোগে মানবতার কল্যাণে, গৃহহীন, শরণার্থী, যুদ্ধ, দুর্ভিক্ষ, মানবসৃষ্ট যেকোন প্রয়োজন মানুষ এগিয়ে আসে। সাহায্য করে।
জান-মাল নিরাপদে স্থানান্তরে সহযোগীতা করে। সংকটে অর্থ, শ্রম বুদ্ধি পরামর্শ প্রদান করে। আর্থসামাজিক উন্নয়নে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ হয়। অন্যদেরও মহান কল্যাণকর মানবতাবাদী হিতৈষী এই কাজে ব্রতী হওয়ার আবহান জানান, উদ্বুদ্ধ করেন। তা করতে গিয়ে অনেক সময় নিজের ব্যক্তিত্ব জলাঞ্জলি দেন।
জীবনের আদর্শ নতুন করে খুঁজে নেন। শারীরীকভাবে আহত হন, লাঞ্চিত হন, আক্রমণের শিকার হন। কখনো কখনো মানবহিতেষী কর্মীর জীবন বিপন্ন হয়। অনিরাপদ দেশসমূহে নিহতও হন। এই সমস্ত নিবেদিত প্রাণমানুষদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীত আজকের এই দিবস।
মানুষের প্রতি মানুষের আনুষ্ঠানিক কল্যাণ চিন্তা ঐতিহাসিক, সমৃদ্ধ ইতিহাসের হলেও অতি সাম্প্রতিক এই কর্মকাণ্ড মরণঘাতি রূপ লাভ করেছে। বলা হয়ে থাকে পৃথিবীর স্বেচ্ছাসেবীকর্মের সবচেয়ে ভয়ঙ্কর বছর গেছে ২০০৮ সাল। কেবল এই এক বছরেই ১২২ জন মানবহিতৈষী কর্মী নিহত হয়েছে। ২৬০ জন মারাত্মকভাবে আক্রমণের শিকার হয়েছে। এসব ঘটনা ঘটেছে বা ঘটিয়েছে মাত্র হাতে গুনা কয়েকটি দেশ।
স্বেচ্ছাভিত্তিক কাজের জন্য সবচেয়ে বিপদজনক অনিরাপদ দেশের তালিকায় প্রথমেই আছে সোমালিয়া আর আফগানিস্তান। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে মানুষকে নিঃস্বার্থ কর্মের সহযোগিতা প্রদান কর্মীদের বিপদে ফেলেছে, আহত, নিহত, হামলা করার দেশের মধ্যে সিরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান অন্যতম।
আন্তর্জাতিক স্বীকৃত সেবা সংস্থা, সংগঠন, স্বেচ্ছাসেবী মানবহিতৈষীদের নির্বিচারে হত্যা, কাজে বাঁধা প্রদানে শীর্ষে অবস্থান করছে। অথচ ঐ সমস্ত দেশসমূহে নিজেরা নিজেরা সংঘর্ষ, মারামারি, দুর্ভিক্ষ, মহামারী, খাদ্য-ওষুধপত্র সংকটে জর্জরিত। মানবিক বিপর্যয়ের মুখোমুখি বিধ্বস্ত অর্থনীতি, সামাজিকনীতি বলে কোন নিয়মতান্ত্রিকতার বালাই নেই।
মানবেতর জীবনযাপনে বাধ্য হওয়া ক্ষুদার জ্বালায় অতিষ্ঠ হয়ে নানা অপরাধ কর্মে জড়িয়ে পড়া অভাগা এই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে অনেকে। মানবহিতৈষীর দায়িত্বপালন করতে গিয়ে বিরূপ পরিস্থিতির শিকারে অনেকেই জীবন হারিয়েছে, আহত হয়েছে, শত প্রতিকূলতার মধ্যেও নিয়োজিত আছে, তাঁদের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা, সহানুভূতি জানাতে ২০০৮ সালে জাতিসংঘ এই দিবস পালনের ঘোষণা দেয়।
দাপ্তরিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে। অবশ্য এখানে বিশ্বের অনেক মানবতাবাদী সংগঠন, দেশ বিশেষকরে সুইডেন সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে। জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের রেজুলেশন নং এ/৬৩/এন.৪৯ এর অণুবলে দিবস পালন ইচ্ছা-প্রক্রিয়া পাকাপোক্ত হয়। জাতিসংঘ সদর দপ্তরের অতি আবেগী মনোভাব এখানে দুর্দান্ত কাজ করে।
জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি ‘সার্গিও ভিইরা ডি মেলো’ ও তাঁর পরিবারের বিরামহীন ঐকান্তিক প্রচেষ্টায়, ফ্রান্স, সুইজারল্যান্ড, জাপান, ব্রাজিলের দূতগণের ঘনিষ্ঠভাবে দূতিয়ালী এই দিবস পালন পিছনের অনস্বীকার্য অবদান অন্তর্নিহীত।
মানুষ ও মানুষের নৈতিকতা মূল্যবোধের মেলবন্ধন সৃষ্টিকারী মানবহিতৈষী এই কর্মকাণ্ড এখন আর একক দেশে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে বিশ্বময়। রূপ পেয়েছে কঠোর কঠিন সংগঠণিক অবস্থানের। জাতিসংঘেরই সুর্নিদ্রিষ্ট করা চারসংস্থা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের নিয়মিত একাধিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ প্রয়োজনে জরুরি প্রেক্ষাপটে বিশ্বব্যাপী যে কোন দুযোর্গে ঝাপিয়ে পড়ে। সহযোগিতার হাত দ্রুত সম্প্রসারণ করে।
খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করলেও আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার বিষয়সমূহকেও অগ্রাধিকার হিসাবে বিবেচনায় কার্যক্রম পরিচালনা করে। মানুষের জীবনযাত্রার চাহিদা মিটাতে দৈনন্দিন চাহিদার শতভাগ পরিপূরণ করতে না পারলেও ক্ষেত্রে বিশেষে নগদ অর্থও ভুক্তভোগীদের মধ্যে সহায়তা হিসাবে বিলিবণ্টন করা হয়। এই সমস্ত সংগঠন, প্রতিষ্ঠানসমূহের বাজেটের সীমাবদ্ধতা থাকলেও চাহিদার ধরণ-ধারণের উপর নির্ভর করে ঐ সমস্ত দেশসমূহের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থা, অবস্থান বিবেচনার উপরই নির্ভর করে সহায়তা প্রাপ্তি ও প্রদান।
এরপরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে নিজেদের মতো বাজেট নিয়ে কৌশলপত্র প্রণয়ন করে আফ্রফাম, রেড আর, সেফ দ্যা চিলড্রেন, দ্যা পিপল ইন এইড আন্তর্জাতিকভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যম উদাহরণযোগ্য দুঃসাধ্য সেবাকাণ্ড পরিচালনা করছে। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র এলাকা আঞ্চলিকতা পরিহার করে আরো অনেক সংস্থা, সংগঠন, ব্যক্তি উদ্দ্যোগেও মানবতার আদর্শে নিজেদের উৎসর্গ করেছে।
এমধ্যে অনেক সংস্থা, সংগঠন বাংলাদেশেও ব্যাপক বিস্তৃত পরিসরে কল্যাণমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। ওর্য়াল্ড ভিশন ইন্টারন্যাশনাল, ইসলামী ত্রাণ সংস্থা, রেডক্রস, কেয়ার, খ্রিস্টান মানাবিক সাহায্য, রোটারি আন্তর্জাতিক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা। দেশের ভিতরে বাংলাদেশী সংস্থা, সংগঠন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা বা এনজিও নামে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে প্রশংসাযোগ্য মানবহিতৈষী কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।
প্রাসঙ্গিকভাবে ব্র্যাক, প্রশিকা, টিএমএসএস এর নাম অতিদ্রুত লেখার জন্য ভেসে ওঠে। তাদের আহরিত জ্ঞান বিশ্লেষণধর্মী প্রয়োগ দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র নিঃস্ব জনগণের জীবনমান উন্নয়নে প্রভূত ভূমিকা রাখছে। বর্তমানে চলমান ভয়াবহ বন্যা দুর্যোগের আক্রান্ত এলাকাসমূহে সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি মানবহিতৈষী অনেক সংস্থা ও তাদের প্রতিনিধি অতি আন্তরিকে নিষ্ঠার সাথে হিতকর কাজ করে যাচ্ছে।
মানুষের সভ্যতার ইতিহাস অনেক কালের হলেও আন্তর্জাতিকভাবে সমন্বিত মানবহিতৈষী কাজের শুরুটা কিন্তু খুব বেশি দিনের নয়। চীন দুর্ভিক্ষের সময়। ১৮৭৬ সালের দিকে শুরু। বলা হয়ে থাকে চীনের শানতুং দুর্ভিক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। চিহ্নিত হয় সমস্যা।
বিশ্বব্যাপী অনুদান সংগ্রহের উদ্যোগ সেই থেকে। এর পরের ইতিহাসতো কেবলই এগিয়ে যাওয়ার। সক্ষমতা বৃদ্ধির। ত্রাণ শব্দটিকে জনপ্রিয় করার, বেগবান করার। পীড়িত অঞ্চলের অকুস্থলে দ্রুত পৌঁছে যাওয়ার। এখনতো কে কার আগে সংকটাপন্ন এলাকায় পৌঁছাবে তাঁর প্রতিযোগিতায় লিপ্ত। চাহিদার নিরিখে, প্রয়োজন অনুসারে প্রস্তুত থাকে মানবহিতৈষী কর্মী। নিযুক্ত হয় বিপুল পরিমান সাহায্য সামগ্রী নিয়ে। তাদের কাজের ধরনই হলো বিপদসংকুল, সংঘাতময়, জঙ্গী তৎপর, দুর্গম এলাকা অঞ্চলকে ঘিরে।
সাহায্য সহযোগীতা ত্রাণ বিতরণেও কর্মীদের কৌশলী হতে হয়। সংকট সংঘাত বৈরীতার মুখোমুখি মতে হয়। টিকে থাকার লড়াইয়ে কঠিন বাস্তব অবস্থার সম্মুখীন হতে হয়। দায়িত্ববোধ বিবেচনা করে ঝুঁকি নিতে হয়। নমনীয়, কমনীয় আচরণ করতে হয়। তারপরও বাঁধাবিপত্তি ধর্মীয় কুসংস্কার আঘাত আক্রমণ মোকাবিলা করছে।
নীরবে সহ্য করছে। অতিক্রম করছে সকল প্রকার দুর্ভেদ্য বাঁধার প্রাচীর। বাড়ছে, বাড়াতে হচ্ছে হিতেষী মাঠ কর্মীর সংখ্যা। চুলচেরা হিসাবে তা বছরে ৬ শতাংশ হারে। হাজারো নিরাশার ভিতরে আশার কথা। মানবিক হচ্ছে বিশ্ব প্রকৃতি।
মানুষের নিরাপত্তা নিশ্চিতে মানবহিতৈষীর আড়ালে কর্মীরা হচ্ছে প্রকৃত মানব। জাতীয় বীর, মানবতার প্রজ্জ্বলিত অর্ণিবান শিখা। সুখী সমৃদ্ধ বিশ্বচরাচর প্রতিষ্ঠার মূল কারিগর। তাঁদের নিরাপত্তা নিচ্ছিদ্র হোক শতভাগ নিরাপদ হোক, আজকের দিনে এই সমস্ত মানবহিতৈষী কর্মীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
![]()









