
বেঙ্গালুরুতে বহুতলে অগ্নিকান্ড, দগ্ধ হয়ে মৃত ৫
ভারতের কণাটকের বেঙ্গালুরুর এক বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ২ শিশু সহ ৫ জনের। শনিবার( ১৬ আগস্ট ) ভোরে এই ঘটনাটি সংগঠিত হয়েছে বেঙ্গালুরুর নাগরপেই এলাকার স্টিল মাকেট এলাকাবর্তী এক বহতলে। দুঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, মৃতদের ৪ জনই একই পরিবারের সদস্য। পুলিশ সূত্রে প্রকাশ, ওই বহুতলে একাধিক পরিবারের বসবাস। ভোরে কোনওভাবে আগুন লাগে সেখানে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়ৃ। দুঘটনার খবব পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের ১৮টি ইন্জিন। বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যায়, বাড়ির ভেতরে ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতরা হলেন রাজস্থানের ঝালোরে বাসিন্দা ব্যবসায়ী মদন সিং রাজপুরোহিত। তাঁর স্ত্রী ও ২ সন্তান। উনারা গত ১৫ বছর ধরে এই বহু তলের বাসিন্দা। সেখানেই তাঁর
স্ত্রী ও সন্তানদের দেহ উদ্ধার হয়। নিচের তলার গুদামঘর থেকে উদ্ধার হয় মদনের দেহ। এছাড়া সুরেশ কুমার নামে আর এক যুবকের মৃত্যু হয়েছে অগ্নিকান্ডের জেরে। জানা যায়, কোনওভাবে এই গুদাম থেকেই আগুন ছড়ায়। কিভাবে অগ্নিকান্ড ঘটেছে এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
![]()









