- - -

কোটালীপাড়ার হিরন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ মোল্লা গ্রেফতার।

Print News

কোটালীপাড়ার হিরন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ মোল্লা গ্রেফতার

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪০ )কে গ্রেফতার করেছে পুলিশ।

১০ আগস্ট( রোববার )হিরন ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন মোল্লা জাহিদ( ৪০) কে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ।
গ্রেফতার সাইফুদ্দিন মোল্লা জাহিদ আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ নেতা ও হিরন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি )মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে।এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ ঘটনায় থানায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগের নেতা ও হিরণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জাহিদকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন নেতা কর্মীরা ওয়াবদার হাটে জড় হয়ে যে বিক্ষোভ মিছিল করেন তার নেতৃত্ব আওয়ামী লীগ নেতা জাহিদ দেন।
আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করেছি।এ পর্যন্ত এই মামলায় ৪৩ জন কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa