- - -

ভোমরায় বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বাংলাদেশী ট্রাক আটক

Print News

ভোমরায় বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বাংলাদেশী ট্রাক আটক

ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে বিজিবি’র অভিযানে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য ও বাংলাদেশী ট্রাক আটক হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে ২জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য, থ্রি-পিস ও ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।
গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রত্যাগমনকারী খালি ট্রাকে মাদকদ্রব্য বহন করবে। এমন সংবাদ প্রাপ্তির পর ৭ আগস্ট মেইন পিলার ৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ ইমিগ্রেশনের পূর্ব পার্শ্বে ভোমরা আইসিপি’র চৌকষ বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। এ সময়ে ১টি খালি ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাংগা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রত্যাগমনকালে চেকপোস্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশীকালে ভারতীয় ২ বোতল মদ ও ১টি থ্রি-পিস জব্দ করে। এ সময়ে আভিযানিকদল অবৈধভাবে ভারতীয় মাদকদ্রব্য ও থ্রী-পিস চোরাচালানের দায়ে ট্রাকের চালক যশোরের বেনাপোলের মৃত আব্দুস ছালামের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫) এবং সহকারী চালক ভোমরার মৃত দুর্গাপদ সরকারের ছেলে মহেন্দ্রনাথ সরকার (৬০)কে আটক করেন। এসময় ট্রাকটিও (যশোর-ট-১১-২০৩০) আটক করেন তারা।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ভারতীয় মদ ২বোতল তিন হাজার টাকা, থ্রি-পিস ১টি ছয় হাজার টাকা এবং ১টি ট্রাক ৬০ লক্ষ টাকা। সর্বমোট সিজার মূল্য ৬০ লক্ষ নয় হাজার টাকা। এ ব্যাপারে মামলা দায়ের করতঃ জব্দকৃত ভারতীয় মদ ও থ্রি-পিস এবং বাংলাদেশী ট্রাকসহ আসামীদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa