- - -

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিপিজেএফ’র ২ দিনব্যাপি কর্মসূচি

Print News

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিপিজেএফ’র ২ দিনব্যাপি কর্মসূচি

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে নির্মম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) ২ দিনব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে সংগঠনের জরুরি সভায় উপস্থিতির সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এ কর্মসূচির ঘোষণা করেন।
নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তবে সেই সাংবাদিকরা আজ নানান নির্যাতনের শিকার হচ্ছে। বৃহস্পতিবার গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে একদল সন্ত্রাসীর হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহত হয় এবং আনোয়ার হোসেন সৌরভ নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এ ঘটনায় জড়িত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি।

তারা জানান, সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর পক্ষ থেকে
আগামী ১০ আগস্ট রবিবার দেশের সকল জেলা ও উপজেলায় মানববন্ধন ও জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আর আগামী ১১ আগস্ট সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধব অনুষ্ঠিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa