
চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের ঘোষণা
বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি এবং বৈধ প্রধানমন্ত্রী
স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর ‘প্রধানমন্ত্রীত্ব’ নিয়ে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধারা। তারা এ বক্তব্যকে ‘অবাঞ্ছিত’, ‘অবৈধ’, ‘অসত্য’ বলে অভিহিত করেছেন।
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক, যুদ্ধকালীন গেরিলা কমান্ডার ও গেরিলা যোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক ও শিল্পী এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমগ্র বাংলাদেশে ও বহির্বিশ্বে প্রচারে প্রত্যক্ষ অংশগ্রহণকারী প্রকৌশলীসহ ৬১ জন মুক্তিযোদ্ধা গতকাল চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে মিলিত হন। বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা, একাত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধকালে কলকাতায় বাংলাদেশ বুদ্ধিজীবী সংস্থা ও শিক্ষক সমিতির অন্যতম কর্মকর্তা, সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা এসব ঘটনার জীবন্ত সাক্ষী। তাই সেই সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা জাতিকে জানাতে ‘চট্টগ্রাম ঘোষণা’ প্রণয়ন করা হয়। ঘোষণায় বলা হয়, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি এবং বৈধ প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম ঘোষণা : ঘোষণায় বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপি নেতা জিয়াপুত্র তারেক রহমান তাঁর পিতাকে বড় করার জন্য স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করার হীন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের প্রারম্ভিক ঘটনা (২৫-৩০ মার্চ ’৭১) এবং বিজয়োত্তর বাংলাদেশ সরকার সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বিএনপির কতিপয় নেতা তারেকের সমর্থনে প্রতিনিয়ত এমন বক্তৃতা-বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন, যাতে মনে হতে পারে তারেক যা বলছেন তা হয়ত বিএনপির দলীয় বক্তব্য। প্রকৃতপক্ষে এ এক অসহনীয় পরিস্থিতি; আমাদের জীবদ্দশায় এবং আমাদের সক্রিয় অংশগ্রহণে সংঘটিত কতগুলো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে তারেক রহমান দিনের পর দিন মিথ্যাচার করে চলেছেন আর আমরা নীরবে মুখ বুজে সহ্য করে যাচ্ছি। মাত্র ৪২ বছরের ব্যবধানে আমাদের ইতিহাসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কেউ ইচ্ছামতো কুরুচিপূর্ণ মিথ্যা কথা বলে তা জাতিকে গেলানোর চেষ্টা করছেণ্ডএটা ভাবাই যায় না। এটা বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ও রাষ্ট্রকে উপহাস করার সামিল।
ইতিহাস তার নিজস্ব কক্ষপথেই চলবে। সঠিক ইতিহাস কখনো চেপে রাখা যায় না। তারেক রহমান শুধু জাতির জনকের অবমাননা করেননি, একই সঙ্গে তিনি স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন, সংবিধানকে পদদলিত করেছেন, সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছেন। সেজন্য আমরা তাঁর প্রতিটি বক্তব্য পৃথকভাবে উল্লেখ করার পাশাপাশি প্রকৃত ঘটনা তুলে ধরব।
স্বাধীনতা ঘোষণা : তারেক রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেননি, করেছেন তাঁর পিতা জিয়াউর রহমান। তাঁর পিতার ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়েছে। এখানে তারেক জিয়াউর রহমান চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দেন, তার কথা বলছেন। তিনি এই ঘোষণা দেন ২৭ মার্চ ’৭১। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সংকীর্ণ অর্থে ২৫ মার্চ ’৭১ রাত ৮টা ৪০ মিনিটে, যখন চট্টগ্রামে ইপিআর সদর দপ্তরের তৎকালীন এডজুট্যান্ট ক্যাপ্টেন রফিকুল ইসলাম (মেজর রফিকুল ইসলাম বীর উত্তম) চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাঁদের পরামর্শে বিদ্রোহ করে পাকিস্তানি সেনাদের বন্দী করে মুক্তিযুদ্ধের সূচনা করেন। (রফিকুল ইসলামের গ্রন্থ ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ দ্রষ্টব্য) ২৭ মার্চ প্রদত্ত জিয়ার ঘোষণায় যদি মুক্তিযুদ্ধ শুরু হয়, তাহলে রফিক কার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দুদিন আগে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরু করলেন? রফিক লিখেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে একাত্তরের মার্চ মাসে পরিচালিত অসহযোগ আন্দোলন এবং ৭ মার্চ রেসকোর্সে বঙ্গবন্ধুর ভাষণে দিক নির্দেশনা পেয়ে তিনি তখন থেকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন।
জিয়ার ২৭ মার্চের ঘোষণায় যদি মুক্তিযুদ্ধ শুরু হয়, তাহলে চট্টগ্রামে আটকা পড়া পাকিস্তানি সৈন্যদের সাহায্যার্থে ২৬ মার্চ কুমিল্লা থেকে আগুয়ান পাকিস্তানি বাহিনীকে কুমিরায় ক্যাপ্টেন এসএ ভূঁইয়া বাধা দেন। সেখানে দুদিনব্যাপী যুদ্ধ হয় এবং কর্নেল শাহপুর খানসহ ১৯২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। জিয়ার ২৭ মার্চের ঘোষণায় যদি মুক্তিযুদ্ধ শুরু হয় তাহলে ক্যাপ্টেন ভূঁইয়া ঘোষণার একদিন পূর্বে ২৬ মার্চ কুমিরায় যুদ্ধ করলেন। (দ্রষ্টব্য এস এ ভূঁইয়ার বই ‘মুক্তিযুদ্ধে নয় মাস’ ও ‘আমি কেন স্বাধীনতার ঘোষক নই’)
জিয়া ২৭ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দেন সেটি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা প্রকাশের জন্য ২৬ মার্চ এম এ হান্নানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা চালু করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে জিয়ার ঘোষণার পূর্বেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং আওয়ামী লীগই তা শুরু করেছিল।
মুক্তিযুদ্ধের প্রাক্কালে জিয়াউর রহমান চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক ছিলেন। তাঁর পদবি ছিল মেজর। অষ্টম বেঙ্গলের দপ্তর ছিল ষোলশহরে, বর্তমানে যেখানে মীনাবাজার ও চিটাগাং শপিং কমপ্লেক্স আছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যোগদান ছিল আকস্মিক। চট্টগ্রামের নবনিযুক্ত পশ্চিমা জিওসি জিয়ার অষ্টম বেঙ্গলকে ২৫ মার্চ ষোলশহর ২নং গেট রেলক্রসিংয়ের ওপর রেলওয়ে ওয়াগন দিয়ে জনতার স্থাপিত ব্যারিকেড অপসারণের কাজে এবং ক্যান্টনমেন্টের রাস্তা বায়েজিদ রোড পাহারায় নিয়োজিত করেছিলেন। (দ্রষ্টব্য লে. জেনারেল মীর শওকত আলী, ক্যাপ্টেন শমসের মুবিন চৌধুরী, লে. কর্নেল মাহফুজুর রহমানের সাক্ষাৎকারণ্ডবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নবম খণ্ড-হাক্কানী পাবলিশার্স, জুন ২০০৯)। জিয়াকেও তাঁর অধিনায়ক জানজুয়া ট্রাকে তুলে দিয়ে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য বন্দরে পাঠিয়েছিলেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে ক্যাপ্টেন রফিকের ম্যাসেজ পেয়ে ক্যাপ্টেন খালেকুজ্জামান আগ্রাবাদ গিয়ে জিয়াকে ষোলশহরে অষ্টম বেঙ্গলের দপ্তরে ফিরিয়ে আনলে জিয়ার মুক্তিযুদ্ধে যোগদানের সুযোগ হয়।
বিভিন্ন বেঙ্গল রেজিমেন্টে মেজর পদমর্যাদার আরো বাঙালি অফিসার ছিলেন। যেমন মেজর সফিউল্লাহ, (মেজর জেনারেল সফিউল্লাহ বীর উত্তম), মেজর খালেদ মোশাররফ (মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম)। জিয়া যেমন সেক্টর কমান্ডার এবং ‘জেড’ ফোর্সের কমান্ডার ছিলেন; তেমনি শফিউল্লাহ ও খালেদ মোশাররফও সেক্টর কমান্ডার এবং যথাক্রমে ‘এস’ ফোর্স ও ‘কে’ ফোর্সের কমান্ডার ছিলেন। জিয়ার ঘোষণা শুনে সফিউল্লাহ এবং খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে যোগ দেননি। যেহেতু তাঁরা একই র্যাংকের অফিসার ছিলেন, তাই জিয়ার পক্ষে তাঁদেরকে কমান্ড করা সম্ভব ছিল না। অন্য সেক্টর কমান্ডাররাও কেউ জিয়ার ঘোষণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমন কথা বলেননি।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল ওসমানী। তিনি পাকিস্তান আমলেই সেনাবাহিনী থেকে অবসর নেন এবং ৭০ সালে আওয়ামী লীগের টিকিটে এমএনএ নির্বাচিত হন। একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে তিনি ও মজিদ প্রাক্তন সৈনিকদেরকে নিয়ে বায়তুল মোকাররমের সামনে মার্চ পাস্ট করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি যখন সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল, তখনই তাঁরা বঙ্গবন্ধুর নির্দেশে এবং আওয়ামী লীগ হাইকমান্ডের সাথে যোগাযোগের মাধ্যমে ওই কুচকাওয়াজ করেছিলেন। তাহলে এটা বলা কী সঙ্গত যে, অনেক পরে ২৭ মার্চ জিয়ার ঘোষণা শুনে ওসমানী মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন! বরং সত্য এটাই যে, জিয়া ওসমানীর অধীনে একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি মুজিবনগর সরকারের বেতন-ভাতা ভোগ করেছেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর চিফ অব স্টাফ ছিলেন কর্নেল রব; তিনিও জিয়ার অনেক সিনিয়র। তিনি জিয়ার ঘোষণা শুনে মুক্তিযুদ্ধে যোগদান করেননি। তিনি আগে থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠা স্বাধীনতা সংগ্রামের প্রক্রিয়ায় যুক্ত থেকে মুক্তিযুদ্ধে যোগ দেন।
জিয়া বহদ্দারহাটে (ভুলক্রমে বলা হয় কালুরঘাট) চট্টগ্রাম বেতারের যে ট্রান্সমিশন সেন্টার থেকে ভাষণ দেন, সেটি ছিল ১০ কিলোওয়াটের একটি ট্রান্সমিটার। সেই ট্রান্সমিটার থেকে প্রচারিত কোনো ঘোষণা বড় জোর বাংলাদেশের এক চতুর্থাংশ এলাকা পর্যন্ত শোনা যেতে পারত। তাহলে ধরে নিতে হয়, ২৭ মার্চ জিয়ার ঘোষণা সমগ্র বাংলাদেশের মানুষ শুনতে পায়নি। অথচ একাত্তরে সমগ্র বাংলাদেশ জুড়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং মুষ্টিমেয় দু’চারজন জামায়াত, পিডিপি, মুসলিম লিগার ছাড়া সমগ্র বাঙালি জাতিই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এতে প্রমাণিত হয়, জিয়ার ঘোষণা শুনে সেদিন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে জড়িত হয়নি।
জিয়া রেডিওতে স্বেচ্ছায় ভাষণ দেননি। তিনি বিদ্রোহ করে তাঁর রেজিমেন্টকে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে চলে গিয়েছিলেন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং আতাউর রহমান খান কায়সার এমএনএ ও ডা. এমএ মান্নান এমপিএ বোয়ালখালী গিয়ে জিয়ার সঙ্গে দেখা করে সেনা অফিসার হিসেবে তাঁকে রেডিওতে ভাষণ দানে উদ্বুদ্ধ করেছিলেন।
প্রকৃত সত্য এই যে, বাংলাদেশের মানুষ ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্স ভাষণের পর থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর নির্দেশে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ট্রেনিং সেন্টার খুলে প্রশিক্ষণ নিয়ে অস্ত্রের গুদাম লুট করে অস্ত্র সংগ্রহ করে সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং ছাব্বিশের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিলে বাঙালির নিরস্ত্র স্বাধীনতা সংগ্রাম সশস্ত্র মুক্তিযুদ্ধে পর্যবসিত হয়। বাঙালির স্বাধীনতা সংগ্রামের শুরু তো সেই ৪৮-৫০ ও ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র ঐতিহাসিক নির্বাচন, ৬২’র ছাত্র আন্দোলন এবং একই সময়ে বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগের অভ্যন্তরে গঠিত স্বাধীন বাংলা নিউক্লিয়াস, বাঙালিদের প্রতি অর্থনৈতিক বৈষম্য থেকে দুই পাকিস্তানের অভ্যন্তরে বিকশিত দুই অর্থনীতি, ৬৫’র ফাতেমা জিন্নাহর নির্বাচন ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৮’র আগরতলা মামলা বিরোধী আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানে ডিক্টেটর আইয়ুবের পতন, ৭০’র ১২ নভেম্বর বাংলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সর্বস্বান্ত বাঙালির প্রতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিষ্ঠুর অবহেলা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের প্রতি বাংলার জনগণের নিরঙ্কুশ মান্ডেট, বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি, ৩ মার্চ ৭১-পূর্ব আহূত সংসদ অধিবেশন ১ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়ার পর বাংলার জনগণের অভূতপূর্ব প্রতিরোধ, বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা, ৭ মার্চ-প্রকারন্তরে স্বাধীনতা ঘোষণাণ্ডএসব আন্দোলনের ধাপে ধাপে বাঙালি জাতিসত্তা নির্মিত হয়েছে এবং ক্রমশ স্বাধীনতার আকাঙক্ষায় জেগে উঠতে উঠতে একাত্তরে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় বাঙালির চোখের সামনে স্বাধীনতা দিবালোকের ন্যায় উদ্ভাসিত হয়ে ওঠে। কোনো জাতি একদিনে গড়ে ওঠে না। জাতি হিসেবে পূর্ণরূপে প্রকাশিত হওয়ার পূর্বে বহু বছরের সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে গঠিত হয়। জিয়াউর রহমান ২৭ মার্চ ৭১ একটি সীমিত ক্ষমতার ট্রান্সমিটার থেকে ঘোষণা ছিলেন আর বাঙালি জাতির জন্ম হয়ে গেলণ্ডএই হাস্যকর কুযুক্তিতে তারেক রহমান জাতির মন ভোলাতে চাইলেও সহগ্র বর্ষের প্রাচীন জাতির আস্তাকুঁড়েই তার ঠাঁই হবে।
বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার হাজারো প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বই-পুস্তক, দলিলপত্রাদিতে। ইয়াহিয়া খানও স্বাধীনতা যুদ্ধের জন্য বঙ্গবন্ধুকেই দোষারোপ করেছিলেন।
বাংলাদেশের সংবিধানে বলা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। সাংবিধানিকভাবে সব সংশোধনের পরও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; স্থান : ঢাকা; কাল : ২৬ শে মার্চ ১৯৭১ সাল। সংবিধানের প্রস্তাবনার প্রথম পরিচ্ছেদ বলা আছেণ্ডআমরা বাংলাদেশের জনগণ ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি।
১০ এপ্রিল ’৭১ আগরতলায় জনপ্রতিনিধিগণ (এমএনএ, এমপিএ) যে স্বাধীনতা আদেশ ঘোষণা করেন, তাতে বলা হয়েছে : অহফ যিবৎবধং রহ ঃযব ভধপঃং ধহফ পরৎপঁসংঃধহপবং ড়ভ ংঁপয ঃৎবধপযবৎড়ঁং পড়হফঁপঃ ইধহমধনধহফযঁ ঝযবরশয গঁলরনঁৎ জধযসধহ, ঃযব ঁহফরংঢ়ঁঃবফ ষবধফবৎ ড়ভ ৭৫ সরষষরড়হ ঢ়বড়ঢ়ষব ড়ভ ইধহমষধফবংয রহ ফঁব ভঁষভরষসবহঃ ড়ভ ঃযব ষবমরঃরসধঃব ৎরমযঃ ড়ভ ংবষভ ফবঃবৎসরহধঃরড়হ ড়ভ ঃযব ঢ়বড়ঢ়ষব ড়ভ ইধহমষধফবংয, ফঁষু সধফব ধ ফবপষধৎধঃরড়হ ড়ভ রহফবঢ়বহফবহপব ধঃ উযধশধ ড়হ গধৎপয ২৬, ১৯৭১ ধহফ ঁৎমবফ ঃযব ঢ়বড়ঢ়ষব ড়ভ ইধহমষধফবংয ঃড় ফবভবহফ ঃযব যড়হড়ঁৎ ধহফ রহঃবমৎরঃু ড়ভ ইধহমষধফবংয.
সাংবিধানিকভাবে প্রথম ঘোষণা ঢাকায়, এর সমর্থন ও অনুমোদন মুজিবনগরে। সুতরাং চট্টগ্রাম বা অন্য কোনো স্থানের অবস্থান সংবিধানের অন্তর্গত নয়। কাজেই জিয়া চট্টগ্রাম থেকে কী ঘোষণা করেছেন, সেটা সাংবিধানের বিষয় নয়, জনগণেরও নয়। এই সংবিধান রচিত হয় যে গণপরিষদের দ্বারা, তার সদস্যরা হচ্ছেন ১৯৭০ সালে ঐতিহাসিক নির্বাচনের নির্বাচিত সাংসদ এবং এঁরাই ’৭১ সালের ১০ এপ্রিল আগরতলায় নিজেদের গণপরিষদ গঠিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণাকে অনুমোদন করেন। বাংলাদেশ সরকারও এদিনই গঠিত হয়, যা ১৭ এপ্রিল মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
প্রথম রাষ্ট্রপতি : তারেক রহমান আরেকটি নির্লজ্জ মিথ্যা কথা বলেছেন। সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিব নন, তাঁর পিতা জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তাঁর এ কথার ভিত্তি হিসেবে তিনি জিয়ার ২৭ মার্চের ঘোষণার কথা উল্লেখ করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান দুটি ঘোষণা দিয়েছিলেন। একটিতে তিনি নিজেকে ‘হেড দি স্টেট’ বা রাষ্ট্রপ্রধান রূপে উল্লেখ করেন। এই ঘোষণায় ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে এ কে খানের মুসাবিদাকৃত একটি ঘোষণা জিয়া পাঠ করেন। এতে এ তথ্যই প্রকাশ পায় যে, জিয়া মুক্তি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এ ঘোষণাটিই ৩০ মার্চ পাকিস্তানি বিমান হামলায় স্তব্ধ হয়ে না যাওয়া পর্যন্ত ক্যাপ্টেন এস এ ভূঁইয়া ও লে. শমসের মোবিন চৌধুরী (বর্তমানে বেগম জিয়ার উপদেষ্টা) বারবার ক্যাসেট বাজিয়ে প্রচার করেন রেডিও থেকে।
এর অর্থ দাঁড়াচ্ছে জিয়া ভুল করে ঘোষণাটা দিয়েছিলেন, সেটি তিনি সংশোধন করে পাঠ করেন এবং সেই সংশোধিত ঘোষণাটি বারবার প্রচার করার অর্থ সেটিই তাঁর সর্বশেষ অনুমোদিত ঘোষণা। এখন তাঁর পুত্র তারেক রহমান ভুল ঘোষণাটির ওপর ভিত্তি করে তাঁকে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন, সেটা ‘না যুক্তিযুক্ত, না গ্রহণযোগ্য’। এখানে তারেক রহমান সংবিধান লঙ্ঘন করছেন।
সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। জনপ্রতিনিধিগণ কর্তৃক বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে ১০ এপ্রিল ’৭১ গঠিত ও ১৭ এপ্রিল ’৭১ ঘোষিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং জিয়াউর রহমানও যে সরকারের অধীনস্থ একজন সামরিক কমান্ডার ছিলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। ১০ জানুয়ারি ’৭২ বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন।
জিয়া ভুল করে হলেও নিজেকে রাষ্ট্রপ্রধান উল্লেখ করে ঘোষণা দিয়েছিলেন এবং তাকেই ভিত্তি ধরে তারেক যে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে চালাতে চাইছেন, তা গ্রহণ করতে আরো একটা অসুবিধা হলো, তিনি একবার রাষ্ট্রপ্রধান পরিচয় দিয়ে দ্বিতীয়বার আর তা বলেননি। বরং নিজেই তা নাকচ করে বঙ্গবন্ধুকে মেনে নিয়েছিলেন। তাছাড়া তিনি কোনো সরকারও গঠন করেননি। যেমন ১০ এপ্রিল জনপ্রতিনিধিগণ বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে তাজউদ্দীনের নেতৃত্বে যুদ্ধ পরিচালনার জন্য একটি সরকার গঠন করেছিলেন। জিয়া যদি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন, তাহলে এ প্রশ্নটা আসে যে, তিনি কি রাষ্ট্রপতি পদ ছেড়ে দিয়েছিলেন? দিলে কখন, কেন? কারণ আমরা দেখি ৪ এপ্রিল তিনি তেলিয়াপাড়ায় গিয়ে ওসমানী সাহেবের নেতৃত্বে চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার ঘোষিত হলে জিয়া সেই সরকারের অধীনে প্রথমে সেক্টর ও পরে জেড ফোর্স কমান্ডার হন। তিনি সরকারের কাছ থেকে নিয়মিত মাসিক বেতন নেন, যা একজন রাষ্ট্রপতি পারেন না। একজন রাষ্ট্রপতি আরেক সরকারের কর্মচারী হন কী করে?
বঙ্গবন্ধু ‘অবৈধ’ প্রধানমন্ত্রী : বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারের বন্দীদশা থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন ১০ জানুয়ারি এবং তখন তিনি রাষ্ট্রপতি। ১২ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হন। তারেক সওয়াল করেছেন, এটা বিধি সম্মত হয়নি। এ প্রসঙ্গে আমাদের বক্তব্য পরিষ্কারণ্ডবঙ্গবন্ধু বৈধভাবে সাংবিধানিক উপায়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাহাত্তরের ১১ জানুয়ারি আবু সাঈদ চৌধুরী, ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম সাময়িক সংবিধানের খসড়া তৈরি করেছিলেন। এর আওতায় ১২ জানুয়ারি সকালে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথমে সায়েমকে প্রধান বিচারপতি নিয়োগ করেন। তাঁর মাধ্যমেই প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন এবং সঙ্গে সঙ্গেই পদত্যাগ করেন। তখন মন্ত্রিসভা রাষ্ট্রপতির শূন্যপদে বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে নিয়োগ করেন। সায়েম দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে জনাব চৌধুরীকে শপথ গ্রহণ করান। এরপর তাজউদ্দীন আহমদসহ মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগ করেন। এই পর্যায়ে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী সাময়িক আদেশে ৭ নম্বর ধারাবলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।’
চট্টগ্রাম ঘোষণায় স্বাক্ষর করেন প্রফেসর ড. অনুপম সেন, ৭০ সালে ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি ও মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের জোনাল কমান্ডার মির্জা আবু মনসুর, ডা. মাহফুজুর রহমান, ফাহিম উদ্দিন, মোহাম্মদ হারিছ, নুরুল আলম মন্টু, কাজী সিরাজ, আ হ ম নাসির উদ্দিন, রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, রাখাল চন্দ্র বণিক, আ ক ম রইসুল হক বাহার, নাসিরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, অমল মিত্র, মো. অহিদুল হক, মোহাম্মদ তাজুল ইসলাম, পংকজ কুমার দস্তিদার, দেওয়ান মাকসুদ আহমেদ, সৈয়দ মোহাম্মদ এমরান, ইঞ্জিনিয়ার ইসকান্দর আলম চৌধুরী, মো. ওয়ালী উল্লাহ বেনু, এস এম আবদুল নুর, মো. হারুন উর রশীদ, কিরণ লাল আচার্য্য, সৌরেন্দ্র নাথ সেন, ফেরদৌস হাফিজ খান রুমু, মো. আবু তাহের, মাহাবুবুল আলম, মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. সাইফুল করিম ছোটন, মো. আবদুল কাদের, হাজী এজাহার মিঞা, মৃণাল ভট্টাচার্য্য, সুজিত রায় শিল্পী, মোহাম্মদ হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ ইমাম, মো. ইউসুফ আলী, বেলায়েত হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, রেহান উদ্দিন আহমদ, এ কে এম জয়নাল আবেদিন, পংকজ কুমার দস্তিদার, ইঞ্জিনিয়ার ইসকান্দর আলম চৌধুরী, মো. ফারুক, নৌ কমান্ডো মো. হোসেন, সৈয়দ আহমদ, সৈয়দ মোহাম্মদ হাসান, ভারত চন্দ্র বড়ুয়া (দলপতি), মো. শহীদ উল্যা পাটওয়ারী, এম জামিল আক্তার, সৈয়দ আবদুল গণি, জাহেদ আহমদ, এ এস এম ইউসুফ চৌধুরী, কমান্ডো মো. আনোয়ার মিয়া, আবদুল মন্নান, মো. রফিক চৌধুরী, মো. আবুল বাশার, মো. মনসুরুর রহমান, রেজাউল করিম চৌধুরী কুসুম, এ এফ এফ ফারুক, কাজী গোলাম সরওয়ার মজনু, মনসুর আহমদ শফি প্রমুখ।
![]()









