- - -

কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Print News

কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

গোপালগঞ্জের কোটালী পাড়ার পশ্চিমপাড় জিরো পয়েন্টে সড়ক ও জনপথের (স ও য) নিরাপত্তার স্বার্থে সড়কের আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার( ৩০ জুলাই) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় এলাকার জিরো পয়েন্ট থেকে সর্বজনীন কালীমন্দির পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জলপথ( সওয) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সড়কের আশেপাশে যে কোন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নিয়মিত এই অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করে বলছি কেউ যেন সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ না করেন।
তিনি আরো বলেন পশ্চিমপাড় এলাকায় সড়কের স্বার্থে জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা (ব্যবসায়ী প্রতিষ্ঠান )সরিয়ে নেওয়ার জন্য গত ২৬ শে জুলাই মৌখিকভাবে জানানো হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ উচ্ছেদ অভিযানে এসে দেখতে পাই বেশিরভাগ স্থাপনা গুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে।বাকিগুলো সরানোর কাজ চলছে।
হোটেল ব্যবসায়ী নাসির বলেন ১৪ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ২০ হাজার টাকা ভাড়ায় ১৬-১৭ বছর ব্যবসা করে আসছি। শুধু আমি নই আমার মত আরো অনেক ছোটখাটো ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ল।
মিষ্টির দোকান ঘরের মালিক দেলোয়ার শেখ বলেন এই ঘর ভাড়া বাবদ প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাড়া পেতাম আজ নিঃস্ব হয়ে গেলাম এই দোকান ভাড়াই ছিল আমার আয়ের একমাত্র উৎস।সকল কিছুর পরেও সরকারি নির্দেশ মোতাবেক ঘর ভেঙ্গে নিজ হেফাজতে নিয়েছি।
ব্যবসায়ীরা বলেন এই উচ্ছেদের ফলে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা।এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের শামীম আহমদ ও কোটালীপাড়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa