- - -

শিরোনামহীন কান্না 

Print News

শিরোনামহীন কান্না

 

আজ হঠাৎ করেই রাষ্ট্রের চারটি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা এক বিশেষ বৈঠক ডাকলেন। সবাই ভেবেছিল—ঢাকার মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা এবং দেশের উদ্ভুত সংকটজনক পরিস্থিতি নিয়েই হয়তো আলোচনা হবে।
কিন্তু বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসে প্রেস সচিব শফিকুলের উপস্থিতিতে বক্তব্য রাখেন জনাব আসিফ নজরুল। জাতি ধারণা করেছিল, তিনি মাইলস্টোনের নিহত শিশুদের নিয়ে অন্তত কিছু বলবেন।
কিন্তু হতাশার বিষয়, তিনি একবারের জন্যও সেই দুর্ঘটনার নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। আমাদের শিশুদের মৃত্যু যেন তাদের আলোচনার টেবিলেই জায়গা পায়নি।

পরিবর্তে, জনাব নজরুল ছয়বার “ফ্যাসিবাদ” শব্দটি উচ্চারণ করেন এবং বারবার “ঐক্য”-এর কথা বলেন।বৈঠকের আগে ও পরে দেখা গেছে, প্রধান উপদেষ্টাসহ বড় বড় নেতারা হাস্যোজ্জ্বল মুখে ভিডিও করছেন, খাচ্ছেন, ফটোসেশন করেছেন। জাতির সঙ্গে এই কী নিষ্ঠুর পরিহাস?

আমরা জানতে চাই—এই বৈঠক কি শুধুই ক্ষমতার চেয়ার ধরে রাখার নিশ্চয়তা দেওয়ার জন্য ছিল? এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু তাদের বিবেকেও সামান্য দাগ ফেলল না?

একটি শব্দও কি তাদের মুখ থেকে বের হল না? আর রাষ্ট্র নিজেই কি তার প্রদত্ত রাষ্ট্রিয় শোক বর্জন করলো?

জাতি আজ ব্যথিত, হতবাক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa